খবর লাইভ : স্বরাষ্ট্রমন্ত্রক শোকজ করেছে আলাপন বন্দ্যোপাধ্যায়কে। যদিও রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা স্বরাষ্ট্রমন্ত্রকের ওই শোকজের জবাব দেবেন কিনা, তা নিয়ে এখনও মনস্থির করেননি।
নবান্ন সূত্রে খবর, স্বরাষ্ট্রমন্ত্রকের রাজনৈতিক ‘অভিসন্ধিমূলক’ চিঠির জবাব না দেওয়ার পরামর্শ দিয়েছেন অধিকাংশ প্রাক্তন আমলা। তাঁদের মতে, ‘আলাপনের বিরুদ্ধে অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রকের নোংরামি প্রকাশ্যে এলে আখেরে প্রাক্তন মুখ্যসচিবেরই লাভ হবে।’ অবশ্য আমলাদের একাংশ চাইছেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রকের মুখের উপরে যোগ্য জবাব দিন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব।’
অন্যদিকে আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে বদলির নির্দেশ দিয়ে বিতর্কের সূচনা করেছিল যে বিভাগ সেই কর্মিবর্গ ও প্রশিক্ষণ বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, যেহেতু বাংলার প্রাক্তন মুখ্যসচিব তাঁর নির্ধারিত সময়সীমার মধ্যেই কর্মজীবন থেকে অবসর নিয়েছেন, তাই তাঁর বিরুদ্ধে আর কোনও পদক্ষেপ করা সম্ভব নয়। পুরো বিষয়টি এখন স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে। স্বরাষ্ট্রমন্ত্রক যদি আলাপনের বিরুদ্ধে কোনও সুপারিশ করে তাহলে তা আইনগতভাবে খতিয়ে দেখে পদক্ষেপ করা হবে।
অন্যদিকে, কলাইকুণ্ডার প্রশাসনিক বৈঠক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিকে খারিজ করে দিয়েছে মোদি সরকার। শনিবার এবং সোমবার সাংবাদিক বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন, গত ২৮ মে প্রধানমন্ত্রীর অনুমতি নিয়েই তিনি কলাইকুণ্ডার প্রশাসনিক বৈঠক ছেড়ে চলে এসেছিলেন। যদিও মঙ্গলবার রাতে পিএমও দফতরের এক আধিকারিক জানিয়েছেন, ‘বাংলার মুখ্যমন্ত্রীকে বৈঠক থেকে বেরিয়ে যাওয়ার জন্য কোনও অনুমতি দেননি নরেন্দ্র মোদি।’ কেন তাহলে শনিবার মুখ্যমন্ত্রীর দাবির পরে তা খারিজ করা হল না, তা নিয়ে কোনও সদুত্তর দিতে পারেননি ওই আধিকারিক। মমতার দাবি খারিজে এদিন পাল্টা ৯ যুক্তি হাজির করেছেন কেন্দ্রের শীর্ষ প্রশাসনিক আধিকারিকরা
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…