Categories: State

আলাপনের পাশে থাকবে রাজ্য সরকার’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

খবর লাইভ : রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রকের যে সঙ্ঘাত শুরু হয়েছে, তাতে রাজ্য সরকার রাজ্যের প্রাক্তন আমলার পাশে দাঁড়াবে বলে স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আলাপন বন্দ্যোপাধ্যায় এর বিষয়টা এখন ক্লোজড চ্যাপ্টার। উনি অবসর নিয়ে নিয়েছেন। ওনার পাশে থাকবে রাজ্য সরকার।’
উল্লেখ্য, কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকে যোগ না দেওয়ায় রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে শোকজ করা হয়েছে। কেন মোদির বৈঠকে হাজির না থাকার জন্য তাঁর বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইনে ব্যবস্থা নেওয়া হবে না, তা নিয়ে বৃহস্পতিবারের মধ্যেই প্রাক্তন মুখ্যসচিবের জবাব তলব করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের কারণ দর্শানোর নোটিশের জবাব দেওয়া নিয়ে এখনও মনস্থির করতে পারেননি আলাপন বন্দ্যোপাধ্যায়। এদিন অবশ্য প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর পাশেই বসেছিলেন তিনি।
অন্যদিকে, করোনার টিকা নিয়ে কেন্দ্রের উপরে চাপ বাড়াতে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের জোট বাঁধার অনুরোধ জানিয়ে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক যে চিঠি পাঠিয়েছেন, সে প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘গতকাল রাতে (মঙ্গলবার) আমার সঙ্গে ওড়িশার মুখ্যমন্ত্রীর ফোনে কথা হয়েছে। কেরলের মুখ্যমন্ত্রীও চিঠি দিয়েছিলেন। সকলেই এটা বলছেন যে, কেন্দ্রকেই টিকা সংগ্রহ করে রাজ্যগুলোকে দিতে হবে। রাজ্যগুলো নিজেরা টিকা সংগ্রহ করতে পারে না। আমরা নিজেরাই দেড়শো কোটি টাকার ভ্যাকসিন কিনেছি। আমাদের ১.৪ কোটি টিকাকরণ হয়েছে। কেন্দ্রের উচিত দেশের সব মানুষকে বিনামূল্যে টিকা দেওয়া।’
চলতি বছরের মধ্যেই দেশের সব মানুষকে কীভাবে টিকা দেওয়া হবে তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। বিহার বিধানসভা ভোটের সময়ে প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিজেপি নেতারা বিনামূল্যে করোনা টিকা দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা উল্লেখ করেও কটাক্ষ করতে ছাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায়।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago