Categories: State

ত্রাণ বিলি করতে গিয়ে ‘সপাটে চড় খেলেন’ রুদ্রনীল!

খবর লাইভ : গালে সপাটে চড় খেয়েছেন রুদ্রনীল ঘোষ। তাও যেখানে সেখানে নয়, খাস কলকাতার বুকে। ভবানীপুরে যেখানে তিনি প্রার্থী হয়েছিলেন একুশের ভোটযুদ্ধে, সেখানেই এদিন ত্রাণ বিলি করতে গিয়ে তিনি চড় খেয়েছেন। অন্তত তেমনটাই তাঁর অভিযোগ।
এদিন রুদ্রনীলের অভিযোগ, কলকাতা পুরনিগমের ৭১ নম্বর ওয়ার্ডে ত্রাণ বিলি করতে গিয়ে তিনি তৃণমূলের হামলার শিকার হয়েছেন। বিষয়টি নিয়ে কালীঘাট থানায় অভিযোগও দায়ের করেছেন তিনি। তৃণমূল অবশ্য দাবি করছে, এই অভিযোগ সম্পূর্ণ অসত্য।
ঘটনা সম্পর্কে রুদ্রনীল জানিয়েছেন, ‘আমি কয়েকজনকে নিয়ে ত্রাণবিলির কাজ করছিলাম। প্রায় ৩০০ পরিবারকে ত্রাণ দেওয়ার পর ৭১ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা বাবলু সিংহ দলবল নিয়ে আমার উপরে হামলা করে। আমাকে চড়-থাপ্পড় মারতে থাকে। আমার সঙ্গীদেরও মারা হয়েছে। ত্রাণের গাড়িটিও আটকে রাখার চেষ্টা হয়।’
তৃণমূলের অবশ্য বক্তব্য, রুদ্রনীলের বক্তব্য একেবারেই সত্যি নয়। তাঁর উপর কেউই হামলা করেনি। দলের এক প্রথমসারির নেতার কথায়, ‘উনি তো অভিনেতা। ভোটে হেরে গিয়ে এখন অভিনয়ের আশ্রয় নিয়েছেন! কেন কেউ ওঁকে শুধু শুধু চড় মারতে যাবে!’ যার দিকে হামলা চালাবার অভিযোগ উঠেছে সেই বাবলুও জানিয়েছেন, ‘ওঁকে শুধু প্রশ্ন করেছিলাম, ত্রাণ বিলির প্রশাসনিক অনুমতি আছে কি? তাতেই উনি রেগে যান। একটু কথা কাটাকাটি হয়। এইটুকুই।’

ভবানীপুর কেন্দ্রে এবার বিজেপির প্রার্থী হয়েছিলেন রুদ্রনীল। ভোট যুদ্ধে তিনি হেরে গিয়েছেন। কিন্তু এখন তাঁর দাবি, হেরে গেলেও তিনি ভবানীপুরের মানুষের পাশে থাকতে চান। আর সেই কারণেই তাঁর ৭১ নম্বর ওয়ার্ডে গিয়ে ত্রাণ বিলির চেষ্টা। যদিও তাঁর এই দাবি নিয়েও প্রশ্ন উঠেছে। কেননা যে ঘটনার কথা তিনি বলছেন তাঁর কোনও ভিডিও ফুটেজ এখনও মেলেনি। তবে এটা শোনা যাচ্ছে ভবানীপুরের উপনির্বাচনে আবারও প্রার্থী হতে চলেছেন রুদ্রনীল ঘোষ। যার সেটাও বিজেপির হয়েই। তাই এখন চড় কেন, অনেক কিছুই ভেসে আসবে অভিনেতার গালে, পিঠে, মুখে, বুকে, পায়ে, হাতে। তেমনটাই দাবি এলাকাবাসীর।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago