খবর লাইভ : রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দোপাধ্যায়কে দিল্লিতে কাজে যোগদানের নির্দেশ দিয়ে চিঠি পাঠাল কেন্দ্র। ৩১ মে সকাল ১০ টায় নর্থ ব্লকে কর্মিবর্গ মন্ত্রকে রিপোর্ট করতে নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। মুখ্য সচিবকে তলব করে চিঠি দেওয়া হয়েছে রাজ্যকেও। মুখ্য সচিবকে এই আচমকা তলবে ক্ষুব্ধ নবান্ন। আজই সম্ভবত কেন্দ্রকে চিঠি দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
যশ পরবর্তী রিভিউ বৈঠক নিয়ে কেন্দ্র-রাজ্য তরজা। এর মাঝেই রাজ্য সরকারের উদ্দেশ্যে বড় নির্দেশ কেন্দ্রের। আলাপনের মেয়াদ বৃদ্ধিতে সিলমোহর দেওয়ার পরও, তাঁকে দিল্লিতে কাজে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। অনেকেই বলছেন, কেন্দ্রের এই নির্দেশ রাজ্যের কাছে ঠিক যেন ‘বিনা মেঘে বজ্রপাত’। দিল্লিতে ডিপার্টমেন্ট অফ পার্সোনেল এন্ড ট্রেনিংয়ের আন্ডার সেক্রেটারি অংশুমান মিশ্রর লেখা ওই চিঠি নবান্নে পৌছতেই তোলপাড় শুরু হয় রাজ্য প্রশাসনে। চিঠিতে বলা হয়েছে ১৯৮৭ ব্যাচের আইএএস অফিসার আলাপনের জন্য ক্যাবিনেটের অ্যাপোয়েন্টমেন্ট কমিটি প্লেসমেন্ট অনুমোদন করেছে। তাই অবিলম্বে ওই অফিসারকে রাজ্য থেকে ‘ছেড়ে দেওয়া’র আবেদন করা হয়েছে।
কেন্দ্রের এমন ‘একতরফা’ নির্দেশে ক্ষুব্ধ নবান্নের কর্তারা। ৩১ মে পশ্চিমবঙ্গের মুখ্য সচিবের পদ থেকে তাঁর অবসর নেওয়ার কথা থাকলেও, কিছুদিন আগেই তিন মাসের জন্য আলাপনের মেয়াদ বাড়ানোর আবেদন জানিয়ে কেন্দ্রকে চিঠি দেয় রাজ্য সরকার। সেই আবেদনের ভিত্তিতে অনুমোদনও দেয় কেন্দ্র। তাছাড়া রাজ্যের বর্তমান কোভিড পরিস্থিতি এবং দুর্যোগ সামাল দেওয়ার ক্ষেত্রে মুখ্য সচিব হিসেবে গুরু দায়িত্ব পালন করেছেন আলাপন। এই অবস্থায় হঠাৎ তাঁকে দিল্লিতে পাঠানোর চিঠিতে ‘রাজনীতি’ দেখছেন রাজ্য প্রশাসনের অনেক শীর্ষ নেতৃত্ব। রাজ্যের প্রশাসনিক মহলের একাংশের বক্তব্য, এর মধ্যে দিয়ে কেন্দ্রের ডিওপিটি দফতর রাজ্যের মুখ্য সচিবকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে ‘শাস্তি’ দিতে চেয়েছেন। দিল্লি এইভাবে কোনও ক্যাডার তুলে নিয়ে যেতে পারে না।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…