Categories: International

শেষ রক্ষা হল না, ডমিনিকায় ধৃত চোকসি

খবর লাইভ : শেষ রক্ষা হল না। অ্যান্টিগা থেকে ‘রহস্যজনকভাবে’ নিখোঁজ হওয়া হীরে ব্যবসায়ী মেহুল চোকসির খোঁজ মিলল ডমিনিকায়। বুধবার কিউবা পালানোর সময়েই তাঁকে পাকড়াও করে ডমিনিকার পুলিশ। যদিও এখনও সরকারিভাবে পলাতক ভারতীয় হিরে ব্যবসায়ীকে পাকড়াও করার কথা স্বীকার করেনি ডমিনিকা প্রশাসন।

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের প্রায় ১৩ হাজার কোটি টাকা প্রতারণা মামলায় নীরব মোদির সঙ্গে নাম জড়িয়েছিল তাঁর মামা মেহুল চোকসির। পিএনবি কেলেঙ্কারি প্রকাশ্যে আসার মুখেই দেশ ছেড়ে পালিয়ে গিয়ে অ্যান্টিগায় গা ঢাকা দিয়েছিলেন ৫৯ বছরের মেহুল। ২০১৮ সালেই অ্যান্টিগার নাগরিকত্ব নিয়ে নেন চোকসি। সিবিআইয়ের অনুরোধে তাঁর বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করে ইন্টারপোল। অ্যান্টিগার সঙ্গে ভারতের বন্দি প্রত্যর্পণ চুক্তি নেই। কিন্তু ওই দ্বীপরাষ্ট্রের আইনে কমনওয়েলথ গোষ্ঠীভুক্ত দেশগুলিতে পলাতক প্রত্যর্পণের ধারা রয়েছে। তার উপর ভিত্তি করেই মেহুল চোকসিকে দেশে ফেরানোর চেষ্টা চালাচ্ছে ভারতের তদন্তকারী সংস্থা। মেহুলের ভাগ্নে তথা পিএনবি কেলেঙ্কারির মূল পাণ্ডা নীরব মোদি অবশ্য এই মুহুর্তে ব্রিটেনের জেলে বন্দি। তাঁকে ভারতের হাতে প্রত্যর্পণে সায় দিয়েছে ব্রিটেনের আদালত। শুধু তাই নয়, আদালতের নির্দেশে সম্মতি জানিয়েছে বরিস জনসন প্রশাসন।

গত ২৩ মে অ্যান্টিগা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান মেহুল চোকাসি। রবিবার বিকেল ৫টা বেজে ১৫ মিনিট নাগাদ জলি হারবার এলাকায় শেষবারের মতো দেখা গিয়েছিল তাঁকে। বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরিয়েছিলেন। সেই গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছিল। ভারতীয় তদন্তকারীদের আশঙ্কা ছিল, প্রত্যর্পণ এড়াতে কিউবা পালিয়ে যাওয়ার চেষ্টা চালাতে পারেন মেহুল।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago