খবর লাইভ : সোশ্যাল মিডিয়ার জন্য কেন্দ্র যে নতুন নীতিমালা এনেছে, তা নিয়ে শুরু জোর টানাপোড়েন। গোপনীয়তা নিয়ে হোয়াটসঅ্যাপের মামলার জবাব দেন কেন্দ্রীয় তথ্য প্রযু্ক্তি মন্ত্রী। এদিন রবি শঙ্কর প্রসাদ বলেন, কারও গোপনীয়তার অধিকার কখনও নিরঙ্কুশ হতে পারে না। প্রয়োজনে কিছু কিছু বিধিনিষেধ আরোপ করা যায়।
কেন্দ্রের তরফে মন্ত্রী এদিন বলেন, ”সরকার নাগরিকদের গোপনীয়তার অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর।তবে শৃঙ্খলা নিশ্চিত করতে এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় তথ্য রাখতে বদ্ধপরিকর সরকার। এবার এই দুইয়ের মাঝামাঝি কোনও উপায় বের করাটা হোয়াটস অ্যাপের দায়িত্বের মধ্যে পড়ে। কোনও গুরুতর অপরাধ, বা জাতীয় নিরাপত্তার সঙ্গে যুক্ত কোনও মামলার তদন্তের ক্ষেত্রে কেন্দ্র চাইলে মেসেজের উৎস হোয়াটসঅ্যাপকে জানাতেই হবে।” এর পাশাপাশি ফেসবুক, টুইটারকেও কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, সরকারের নতুন নীতি নিয়ে তাঁরা কী পদক্ষেপ করছে সেটা যত দ্রুত সম্ভব জানিয়ে দেওয়া হোক।
উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারির নির্দেশিকায় কেন্দ্র জানিয়েছিল, সোশ্যাল মিডিয়াগুলিকে নিজেদের তথ্য সরকারকে দিতে হবে। সেই নির্দেশিকার বিরোধিতা করে হাইকোর্টে গিয়েছিল হোয়াটসঅ্যাপ। দিল্লি হাইকোর্টের কাছে আর্জি জানায়, কেন্দ্র যে নতুন নিয়ম এনেছে ডিজিট্যাল প্ল্যাটফর্মের জন্য, তা উপভোক্তাদের ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করবে। তাই আদালত যেন অবিলম্বে এই বিষয়ে হস্তক্ষেপ করে। কেন্দ্রের এই নয়া নির্দেশিকা ভারতীয় সংবিধানেরই বিরুদ্ধে বলেও জানায় হোয়াটস অ্যাপ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…