Categories: International

২০১৯ সালেই উহানে সংক্রমিত ৩ গবেষক!

খবর লাইভ : সাল ২০১৯। নোভেল করোনা ভাইরাসের তখন কেউ নামই শোনেনি। সেই সময় প্রথম কোভিড আক্রান্তের খবর ৩১ ডিসেম্বর জানিয়েছিল চিন। এমনই বিস্ফোরক দাবি মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নালের।
ওই জার্নালের দাবি, উনিশের নভেম্বরেই গুরুতর অসুস্থবোধ করায় হাসপাতালে ভর্তি হন চিনের উহানের সরকারি ল্যাবের ৩ গবেষক। কী হয়েছিল তাঁদের? করোনা সংক্রমণ? তাহলে কি ওই ল্যাব থেকেই ছড়ায় মারণ ভাইরাস? নাহলে চিনই বা কেন বিষয়টি চেপে যাচ্ছে? এমনই প্রশ্ন তুলে দিল মার্কিন ওই জার্নাল।
চিন অবশ্য প্রতিবেদনকে আগাগোড়া ভিত্তিহীন বলে দাবি করে আসছে।যদিও সূত্রের খবর, মার্কিন গোয়েন্দা সংস্থার অপ্রকাশিত একটি রিপোর্টের ভিত্তিতেই ওই খবর। করোনার উৎস অনুসন্ধানে কয়েকদিনের মধ্যেই পরবর্তী তদন্ত বৈঠকে বসতে চলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) প্রতিনিধিরা।তার ঠিক আগেই মার্কিন সংবাদপত্রের ওই প্রতিবেদনে শোরগোল পড়ে গিয়েছে বিশ্বজুড়ে।
প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, উহানের ইনস্টিউট অফ ভাইরোলজির ওই ৩ গবেষককে ২০১৯ এর নভেম্বরে ঘনঘন হাসপাতালে দেখা যায়। তাঁরা খুবই দুর্বলবোধ করছিলেন। নিজেরাই হাসপাতালে ভর্তি হতে চেয়েছিলেন। নভেম্বরে ঠিক করে তাঁদের ভর্তি করা হয় হাসপাতালে, তারও বিবরণ রয়েছে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে। কিন্তু সরকারিভাবে একথা চিনের তরফে কোনও দিনই উল্লেখ করা হয়নি। এনিয়ে আমেরিকা অবশ্য সরাসরি কিছু বলেনি। যদিও চিনের ভূমিকা নিয়ে প্রথম থেকেই প্রশ্ন তুলে আসছে জো বাইডেন প্রশাসন। চিনের বিদেশমন্ত্রক জানিয়েছে, ফেব্রুয়ারিতেই তো হুয়ের প্রতিনিধিদল উহানের ল্যাব ঘুরে গেছেন। তারপরও এই ধরণের অভিযোগ ভিত্তিহীন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago