Categories: National

প্রয়াগরাজে গেরুয়া চাদর সরাতে ব্যস্ত পুরকর্মীরা

খবর লাইভ : মাত্র কয়েকদিন আগের ঘটনা। গঙ্গার পাড়ে গেরুয়া কাপড়ে মুড়ে বালি দিয়ে চাপা থরে থরে দেহ। বালি চাপা থাকলেও উত্তরপ্রদেশ ও বিহারের সেই দূশ্য সংবাদমাধ্যমের নজর কাড়তেই আতঙ্ক ছড়ায়। সম্প্রতি আরও একটি ভিডিয়ো ছড়িয়ে। তাতে দেখা যাচ্ছে, উত্তরপ্রদেশের প্রয়াগরাজে শব দেহের ওপর চাপা গেরুয়া চাদর সরানোর কাজ করছেন পুরকর্মীরা।একই চিত্র দেখা গেছে উন্নাওতেও। বালি থেকে বাঁশ সরানোর কাজও চলছে জোরকদমে।

উত্তরপ্রদেশে কোভিডের বাড়বাড়ন্তের জন্য যথেষ্ট সমালোচনার মুখে পড়তে হয় যোগী সরকারকে। যোগী রাজ্যে সংক্রমণের গ্রাফ যেমন ঊর্ধ্বমুখী, তেমনই মৃতের সংখ্যাটাও কম নয়। মৃতদেহ শ্মশানে পোড়ানোর জায়গা নেই। লাশ চাপা দেওয়া হচ্ছে গঙ্গার বালিতে। কিন্তু শাক দিয়ে কী আর মাছ ঢাকা যায়! নদীর জলে কিংবা বৃষ্টিতে বালি সরতেই ফুটে উঠতে থাকে গেরুয়া কাপড় মোড়ানো দেহ। কুকুরে খুবলে খাচ্ছে সেই দেহ। যা থেকে আতঙ্ক ছড়ায় ব্যাকটেরিয়াঘটিত অসুখ ছড়ানোর। এই পরিস্থিতিতে পুরকর্মীদের দেখা গেল, দেহ থেকে গেরুয়া চাদর সরিয়ে ফের বালি চাপা দিতে। নদীর তীরে নজরদারি চালানোর নির্দেশ দিয়েছে যোগী সরকার।
এই ঘটনার তীব্র সমালোচনা করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢরা। তিনি বলেন, ‘জীবিত অবস্থায় সঠিক চিকিৎসা পরিষেবা পাননি এঁরা। মৃত্যুর পর শেষকৃত্যের সম্মানটুকুও পাননি। আর এখন তাঁদের ওপর থেকে চাদর সরিয়ে দেওয়া হচ্ছে।’ এপ্রসঙ্গে প্রশাসনের সাফাই, রুটিন মাফিক পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছিল।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago