Categories: State

ভালো নেই ব‍ুদ্ধদেব ভট্টাচার্য, ভর্তি করা হল হাসপাতালে

খবর লাইভ : করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন বাড়িতেই। কিন্ত‍ু মঙ্গলবার সকাল থেকেই শারীরিক অবস্থার অবনতি। ফলে কালবিলম্ব না করে হাসপাতালে ভর্তি করা হল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। তাছাড়া ধেয়ে আসা ঘুর্ণিঝড়ে কলকাতার পরিস্থিতি কেমন হবে সেই দ্বন্দ্বেই তাঁকে হাসপাতালে ভর্তি করাতে দ্বিধাবোধ করছিলেন চিকিৎসকেরা। তবে শেষ পর্যন্ত কড়া সতর্কতা অবলম্বন করেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

মঙ্গলবার সকালে আচমকাই বুদ্ধদেবের শরীরে অক্সিজেনের মাত্রা কমে ৮৮ তে নেমে যায়। এরপর ঝুঁকি না নিয়েই তাঁকে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। তবে চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল রয়েছে। শ্বাসকষ্ট ছাড়া আপাতত আর কোনও গুরুতর সমস্যা নেই। চিকিৎসকদের মতে, তিনি যেহেতু সিওপিডি-তে আক্রান্ত সেহেতু অক্সিজেনের মাত্রা সাধারণত ৮৮ থেকে ৯০ এর মধ্যেই থাকার কথা। তবে বর্তমানে সেই মাত্রাই ওঠানামা করছে। মঙ্গলবার সকালেই সেই মাত্রাটি একবার ৮৮-র নীচে নেমে ৮৬ হয়ে যায়। তখনই তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।

দীর্ঘদিন ধরেই সিওপিডি-তে আক্রান্ত ব‍ুদ্ধদেব ভট্টাচার্য। গত কয়েক বছরে সে সমস্যা আরও বেড়েছে। কয়েকমাস আগেও তিনি হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন। তখন থেকেই তিনি হোম আইসলেশনে ছিলেন। বাড়িতেই তাঁর যাবতীয় চিকিৎসা চলছিল। তাঁকে পোর্টেবল অক্সিজেন সাপোর্টে রাখতে হয়। শেষবারের মতো তাঁকে ২০১৫ সালের ব্রিগেডের সমাবেশে দেখা গিয়েছিল। ২০১৯ এ ব্রিগেডে গেলেও গাড়ি থেকে নামেননি তিনি। ২০২১ সালের ব্রিগেডের আগে ভার্চুয়াল বক্তব্য রাখেন দলের সদস্যদের উদ্দেশ্যে।

প্রসঙ্গত, গতকাল সোমবার বুদ্ধবাবুর স্ত্রী মীরা ভট্টাচার্যও করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরেন। বেশ কয়েকদিন আগেই তিনি করোনায় আক্রান্ত হন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago