খবর লাইভ : গুগলের ছবি রাখার সার্ভিস ‘ফটোজ’এ বিনা মূল্যেই ছবি আপলোড করা যায়। যত ইচ্ছা তত। তবে গুগলের ঘোষণা অনুযায়ী, আগামী ১ জুন থেকে বিনামূল্যে অসীম সংখ্যক ছবি রাখার সে সুবিধা বন্ধ করে দেওয়া হচ্ছে। গুগলে অ্যাকাউন্ট খোলার সময় প্রত্যেক ব্যবহারকারী যে ১৫ গিগাবাইট স্টোরেজ পান, ফটোজে আপলোড করা কোনও ছবি বা ভিডিও ফাইলের আকার অনুযায়ী ওই স্টোরেজের হিসাবভুক্ত হবে। আর ১৫ গিগাবাইট পূর্ণ হয়ে গেলে অর্থ পরিশোধ করে কিনতে হবে বাড়তি স্টোরেজ।
তবে এই নিয়ম নতুন করে আপলোড করা ছবি বা ভিডিওর ক্ষেত্রে। ১ জুনের আগে ফটোজে আপলোড করা মিডিয়া ফাইল এই বিধিনিষেধের মধ্যে পড়বে না। অর্থাৎ আপনি চাইলে চলতি মাসে গুগল ফটোজে ইচ্ছেমতো ছবি আপলোড করে রাখতে পারেন। বর্তমানে গুগল ফটোজে ইচ্ছেমতো ছবি আপলোড করার সুবিধা আছে। তবে আপলোডের পর ছবি বা ভিডিওর মূল ফাইল থেকে মান কিছুটা কমিয়ে দেওয়া হয়। আর মান অপরিবর্তিত রাখার অপশন নির্বাচন করলে ওই ১৫ গিগাবাইট স্টোরেজ থেকে কাটা হয়। ১ জুন থেকে আপলোড করা সব ফাইলই বরাদ্দকৃত স্টোরেজ থেকে কাটা হবে। গুগলে অ্যাকাউন্ট খোলার সময় বিনা মূল্যে ১৫ গিগাবাইট স্টোরেজ দেওয়া হয়। জিমেইলের ই-মেইল, গুগল ড্রাইভের ফাইল, ওয়ার্কস্পেসের ডকুমেন্ট এবং ১ জুন থেকে ফটোজে রাখা ছবি এই স্টোরেজ থেকে কাটা হবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…