খবর লাইভ : ৩১ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ল রাজধানী দিল্লিতে। এদিন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল লকডাউনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেন। হঠাৎ করে আনলক হলে, এত দিনের লকডাউনের যে প্রভাব, তা নাও মিলতে পারে। পাশাপাশি করোনা বিধ্বস্ত হরিয়ানাতেও লকডাউনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। ৩১ মে পর্যন্ত লকডাউন জারি করেছে হরিয়ানা সরকার। দোকান বাজার খোলা থাকবে জোড়-বিজোড় ফর্মুলায়। তবে শপিং মল খুলছে না ৩১ মে পর্যন্ত। রবিবার এই ঘোষণা করেন হরিয়ানা রাজ্যের মুখ্য সচিব বিজয় বর্ধন।
কেজরিওয়াল দাবি করেন, গত কয়েকদিনে রাজধানীতে সংক্রমণের হার কমেছে। পরিস্থিতি অনেকটাই উন্নত হয়েছে। কিন্তু তা দেখেই যদি আত্মতুষ্টিতে তাড়াহুড়ো করে আনলক করা হয়, তাহলে লকডাউনের প্রভাব নাও পড়তে পারে। এই আশঙ্কা থেকেই এদিন দিল্লির মুখ্যমন্ত্রী আরও এক সপ্তাহ লকডাউন বাড়ানোর ঘোষণা করলেন।
অন্যদিকে ৩ মে প্রথম এক সপ্তাহের জন্য লকডাউন জারি করে মনোহরলাল খট্টর সরকার। তারপর ১০ মে-র পর ফের এক সপ্তাহের জন্য লকডাউন জারি হয়। করোনা সংক্রমণের গতির উপর নজর রেখে সোমবার ৫ টা থেকে আগামী ৩১ মে পর্যন্ত লকডাউনের পথে হাঁটল সরকার।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…