Categories: National

গুজরাতে ফের অশান্তি! দুই হাজার জনের বিরুদ্ধে এফআইআর

খবর লাইভ : ফের অশান্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাতে। খুন ও হিংসা বাধানোর অভিযোগে গুজরাত পুলিশ এখনও পর্যন্ত ২ হাজার জন অজ্ঞাত পরিচয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। এই হিংসার ঘটনায় ৬ পুলিশকর্মী ও দুটি সম্প্রদায়ের ২০-২৫ জন গুরুতর জখম হয়েছেন। সোমবার প্রশাসন সূত্রে এমনই জানানো হয়েছে।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, রবিবার রাতে ঘটনাটি ঘটেছে গিরি সোমনাথের উনা তালুকার নব বান্দার গ্রামে। গ্রামের একটি জেটিতে দুটি মাছ ধরার নৌকার মধ্যে ধাক্কা লাগাকে কেন্দ্র করে হিংসার সূত্রপাত। দুই সম্প্রদায়ের দেড় থেকে দু’হাজার লোক লোহার রড, লাঠি ও তলোয়ার নিয়ে পরস্পরের ওপর ঝাঁপিয়ে পড়ে। পরস্পরকে লক্ষ্য করে শুরু হয় ইট বৃষ্টি। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে উত্তেজিত জনতা পুলিশের ওপর চড়াও হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছুঁড়তে হয় পুলিশকে। এলাকায় উত্তেজনা থাকায় বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

২০০২ সালের গুজরাতের হিংসার স্মৃতি এখনও তরতাজা অনেকের মনেই। এখনও গুজরাত অশান্তির কথা শুনলে বুক ধড়ফড় করে উঠে অনেকের। ফের ২০২১ সালে এই হিংসার ঘটনা নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago