খবর লাইভ : নারদ কাণ্ডে ৪ নেতা মন্ত্রীর জামিন খারিজের পর থেকেই আজ যুযুধান দুই পক্ষই নামছে আইনি লড়াইয়ে। হাইকোর্ট থেকে জল গড়াতে পারে সুপ্রিমকোর্টে। এমনটাই ধারণা আইনজীবী মহলের। ধৃতরা প্রভাবশালী, জামিন পেলেও সাক্ষীদের প্রভাবিত করতে পারেন। এই আশঙ্কায় জেল হেফাজত চাইছে সিবিআই। অন্যদিকে একতরফা শুনানির জেরে, ফের পুনর্বিবেচনার আবেদন ৪ হেভিওয়েট মন্ত্রী, বিধায়ক, নেতার আইনজীবীর। আজ দু’টি মামলারই শুনানি হাইকোর্টে।
সোমবার প্রেসিডেন্সি জেলে যাওয়ার পথে কান্নায় ভেঙে পড়েন ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিম মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে মঙ্গলবার দাবি করেন তাঁর মেয়ে। তারপর থেকেই জ্বর আসে ফিরহাদের। তাঁকে প্যারাসিটামল দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। শেষ পর্যন্ত জামিন মেলে কিনা তা জানা যাবে আজ। তার আগেই ফিরহাদ হাকিম এর ফেসবুক পেজ থেকে একটি লাইভের মাধ্যমে তাঁর মেয়ে প্রিয়দর্শিনী হাকিম তৃণমূল কর্মী সমর্থকদের উদ্দেশে বলেন, ‘যদি আপনারা ববিদাকেই সমর্থন করেন, ববি হাকিমকে ভালোবাসেন তাহলে তাঁর যে ইচ্ছা যে আমরা বাংলায় করোনা রুখে দেব, সেই ইচ্ছাটাকে সমর্থন জানাবেন। তাই সকলের কাছে আমার আবেদন দয়া করে শান্ত থাকুন, সাবধানে থাকুন। আপনাদের যা লেখার সেটা সোশ্যাল মিডিয়ায় লিখুন, কিন্তু দয়া করে কেউ হাইকোর্টের সামনে আসবেন না। কোনও বিশৃঙ্খলা করবেন না।’
অন্যদিকে সিবিআই-ও প্রস্তুত। একতরফা শুনানি আটকাতে সুপ্রিমকোর্টে মঙ্গলবারই ক্যাভিয়েট দাখিল করে রেখেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। তাঁদের আশঙ্কা, আজ হাইকোর্টের রায় অভিযুক্তদের পক্ষে না গেলে সুপ্রিমকোর্টের দরজাতেও তাঁরা কড়া নাড়তে পারেন। ইতিমধ্যেই তার প্রাথমিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে রাজ্যের পক্ষ থেকে। এই অনুমান থেকেই সুপ্রিমকোর্টে ক্যাভিয়েট দাখিল করে রেখেছে সিবিআই।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…