খবর লাইভ : কোভিডে স্বজনকে হারিয়েছেন, দিল্লিতে সেই সংখ্যাটা নেহাত কম নয়। এবার সেই সব পরিবারের পাশে দাঁড়াল কেজরিওয়াল সরকার। কোভিডে যাঁরা স্বজনকে হারিয়েছেন, তাঁদের পরিবারকে ৫০ হাজার টাকা দেবে সরকার। আর্থিক সাহায্যের পাশাপাশি যে সব শিশু মা-বাবাকে হারিয়েছে, তাদের ২৫ বছর বয়স পর্যন্ত পড়াশোনারও দায়িত্ব নেবে কেজরি সরকার।
শুধু মুখের কথা নয়, কাজেও করে দেখালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কী ভাবে? মারণ ভাইরাসের ছোবল কেড়ে নিয়েছে বহু শিশুর বাবা মাকে। দিল্লির মুখ্যমন্ত্রী জানান, সেই সব শিশুদের শিক্ষার দায়িত্ব নেবে দিল্লি সরকার। শুধু শিশুদের শিক্ষার কথাই ভেবেছে সরকার, তেমনটা নয়। কোভিডে যেসব অনাথ শিশুদের পরিবার তাদের উপার্জনকারীকে হারিয়েছে তাদের জন্য প্রতি মাসে আড়াই হাজার টাকা দেবে সরকার। সরাসরি অর্থসাহায্য ছাড়াও দুঃস্থ পরিবারগুলিকে প্রতি মাসে ১০ কেজি করে রেশন দেওয়া হবে।
দিল্লির মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রেশন কার্ড না থাকলেও চলবে। মাসিক আয়ের সার্টিফিকেটও দেখাতে হবে না। রেশনের প্রয়োজন আছে তা সরকারকে জানালেই চলবে। সরকারের এই মানবিক সিদ্ধান্তে খুশি দিল্লিবাসী।
অন্যদিকে কোভিড -১৯ মিউট্যান্ট বাচ্চাদের ক্ষতি করতে পারে, এমন আশঙ্কার মাঝেই এবার দিল্লির মুখ্যমন্ত্রী সিঙ্গাপুরের সঙ্গে সমস্ত বিমান যোগাযোগ স্থগিত করার দাবি জানিয়েছেন কেন্দ্রের কাছে। ইতিমধ্যেই সিঙ্গাপুরে করোনার তৃতীয় মিউট্যান্ট নজরে এসেছে। কেন্দ্রের কাছে এই দাবির পাশাপাশি এদিন একটি টুইটে কেজরিওয়াল শিশুদের জন্য ভ্যাকসিন রোলআউট করার পরিকল্পনার জন্য কেন্দ্রের কাছে আবেদন করেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…