খবর লাইভ : কয়েক দিন ধরে মিডিয়ায় গুজরাতের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে কয়েক জন গায়ে গোবর মাখছে। দাবি করছে, গোবর মাখলে করোনা গায়ের কাছে ঘেঁষতে পারবে না। এই গোবর মাখার সপক্ষে একটি ওষুধ কোম্পানির ম্যানেজারকে বলতে শোনা যায়, গতবছর গোবর মেখে তাঁর নাকি করোনা ভালো হয়ে যায়। তাঁরা আরও যুক্তি উপস্থাপন করেন, শরীরে এই গোবর মাখলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয়।
গোবর মাখার এই মাহাত্ম্য ছড়িয়ে পড়ায় উদ্বিগ্ন হয়ে পড়ে চিকিৎসক মহল। কলম্বিয়া এশিয়া হাসপাতালের পালমোনোলজিস্ট ডাঃ জ্ঞান ভারতী এই বিষয়ে সংবাদ মাধ্যমকে জানান, এই ধরনের কোনও বৈজ্ঞানিক ও গবেষণালব্ধ যুক্তি নেই যে গোবর মাখলে করোনা মহামারী থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে। গরুর গোবরের ক্ষমতা নেই করোনা প্রতিরোধের বা করোনা রোগ সারানোর। বরং এর ফলে ব্ল্যাক ফাঙ্গাস রোগে আক্রান্ত হতে পারে তাঁরা।
করোনা মহামারী পরিস্থিতিতে ব্ল্যাক ফাঙ্গাস ইনফেকশন দ্রুত বাড়ছে সেদিকে ইঙ্গিত করে ফরটিস হাসপাতালের চিকিৎসক ডাঃ বিকাশ মৌর্য বলেন, গোবর ও গোমূত্র মেখে রোগ তাড়ানোর পরামর্শ একটি ভুল ধারণা, এতে মানুষদের ভুল পথে চালিত করা হয়। কখনও এই প্রেসক্রিপশন মেনে চলা উচিত নয়। বরং টিকা নেওয়া ও স্বাস্থ্য বিধি মেনে চলাই হবে বুদ্ধিমানের কাজ।
উল্লেখ্য করোনা মহামারী পরিস্থিতিতে বিজেপির অনেক নেতা এই গোবর ও গোমূত্র থেরাপির প্রশংসা করায় কিছু মানুষ ডাক্তারের কাছে না গিয়ে গোবরের ক্ষমতায় বিশ্বাস করে বিপদ ডেকে আনছে আর সেই কারণে উদ্বেগ প্রকাশ করেছেন বিশিষ্ট চিকিৎসকরা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…