খবর লাইভ : কোনও আমেরিকান যদি ভ্যাকসিনের দুটি ডোজ নিয়ে থাকেন, তাহলে তিনি মাস্ক পরা বন্ধ করতে পারেন। এমনকি শারীরিক দূরত্বও মানার দরকার নেই। এমনই চোখ ধাঁধানো নির্দেশিকা জারি করল আমেরিকার সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। সেই নির্দেশিকা টুইট করেছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
গোটা বিশ্ব এখন করোনা ভাইরাসে ত্রস্ত। বিশেষজ্ঞরা বলছেন, ভাইরাসের হাত থেকে বাঁচতে মাস্ক পরা বাধ্যতামূলক। মেনে চলতে হবে সোশ্যাল ডিসটেন্স। এমনকি বহু দেশ লকডাউনের পথে হেঁটেছে। এই অবস্থায় উল্টো পথে হাঁটল আমেরিকা। সেদেশে গণটিকাকরণ শুরু হয়েছে। এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি টুইট করেন। টুইটারে লেখেন, ‘আজ আমেরিকার জন্য একটা ভালো দিন। কোভিড ১৯ এর বিরুদ্ধে এত দিনের যুদ্ধের পর আর মাস্ক পরে থাকাটা বাধ্যতামূলক নয়। সিডিসি জানিয়েছে, টিকার ২টি ডোজই যাঁরা নিয়েছেন, তাঁরা ইচ্ছে করলে মাস্ক নাও পরতে পারেন।’ তবে যাঁদের টিকার ডোজ সম্পূর্ণ হয়নি, তাঁদের ক্ষেত্রে এখনও মাস্ক পরার দরকার আছে বলেও জানিয়েছেন বাইডেন।
হোয়াইট হাউস এদিন দেশবাসীর উদ্দেশ্যে টুইটারে লেখে, ‘আপনি টিকা নিতে চান, নাকি মাস্ক পরে থাকতে চান সেটা আপনার সিদ্ধান্ত।’ আমেরিকার মাত্র এক-তৃতীয়াংশ মানুষ এখনও টিকার দুটি ডোজ পেয়েছেন। সেক্ষেত্রে এখনই মাস্ক ব্যবহারের ক্ষেত্রে এই ধরনের নির্দেশিকায় উঠছে প্রশ্ন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…