খবর লাইভ : দেশ জুড়ে এখন শুধু ‘নেই ‘ প্রতিযোগিতা। কখনও করোনা রোগীরা অক্সিজেন পাচ্ছেন না, আবার কখনও বেড। এই সময় বেলাগাম তাণ্ডব চালাচ্ছে করোনা ভাইরাস। গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৪ হাজার মানুষ।
স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৪৩ হাজার ১৪৪ জন। একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন ৩ লক্ষ ৪৪ হাজার ৭৭৬ জন। একদিনে মারা গেছেন ৪ হাজার জন। এই নিয়ে টানা তিনদিন দেশে করোনার ছোবলে মৃত্যু চার হাজারের ঘরে। তবে আগের দিনের তুলনায় কিছুটা হলেও হ্রাস পেয়েছে সংক্রমণ।
স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, এই নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৪০ লক্ষ ৪৬ হাজার ৮০৯ জন। গত ২৪ ঘণ্টায় মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়েছেন ৩ লক্ষ ৪৪ হাজার ৭৭৬ জন। বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩৭ লক্ষ ৪ হাজার ৮৯৩ জন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…