Categories: State

করোনায় আক্রান্ত সস্ত্রীক মুকুল রায়

খবর লাইভ : করোনায় আক্রান্ত বঙ্গ বিজেপি নেতা মুকুল রায়। সল্টলেকের বাড়িতেই আইসোলেশনে আছেন তিনি। মারণ ভাইরাসের থাবা বসিয়েছে তাঁর স্ত্রী কৃষ্ণা রায়ের শরীরেও। শারীরিক অবস্থার অবনতির কারণে তাঁকে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টানা বেশ কয়েক মাস ধরেই অসুস্থ বঙ্গ রাজনীতির চাণক্য মুকুল। যদিও বিজেপির শীর্ষ নেতাদের কথাতে কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়েছিলেন তিনি। শারীরিক অসুস্থতার জন্য সেভাবে অবশ্য প্রচারেও দেখা যায়নি তাঁকে। তৃণমূল কংগ্রেস প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়কে ভোটে হারিয়ে বিধায়ক নির্বাচিত হন মুকুল। শুক্রবার বিধায়ক হিসেবে শপথ নিয়েছেন। সোমবার বিজেপি বিধায়কদের বৈঠকে শেষ বারের মতো প্রকাশ্যে দেখা যায় তাঁকে।

পদ্ম শিবিরের বিধায়কের পরিবার সূত্রে খবর, মঙ্গলবার অসুস্থবোধ করছিলেন। করোনার বেশ কিছু উপসর্গও ছিল। সেটা লক্ষ্য করার পর নিজের ও স্ত্রীয়ের করোনা পরীক্ষা করান। তাতেই দুজনের রিপোর্ট পজিটিভ আসে। মুকুল নিজে শারীরিকভাবে স্থিতিশীল। তবে তাঁর স্ত্রী গুরুতর অসুস্থ। তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুকুলের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই রাজনৈতিক উদ্বেগ ছড়িয়েছে। অনুগামীরা তাঁর সুস্থতা কামনা করে শুরু করেছেন পুজো, যাগ-যজ্ঞ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago