খবর লাইভ : ভারতে করোনা সংক্রমণ পরিস্থিতি সম্পর্কে সম্প্রতি সমীক্ষা করতে গিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু জানিয়েছে বিশাল বিশাল রাজনৈতিক সমাবেশ এবং ধর্মীয় জমায়েত (কুম্ভ মেলা) ব্যাপকহারে দেশে কোভিড ছড়িয়ে পড়ার জন্য দায়ী। ভারতে যে সার্স কোভিড ২ ভ্যারিয়েন্ট ছড়িয়েছে তার জন্য দায়ী মূলত এই দুই কারণই।
হু জানিয়েছে, করোনার এই ভেরিয়েন্ট মারাত্মক রকমের সংক্রামক। তারা আরও জানিয়েছে, একাধিক ধর্মীয় সমাবেশ এবং বিশাল বিশাল রাজনৈতিক জমায়েতে করোনা বিধি মানা হয়নি। তাছাড়া দু’জায়গাতেই সামাজিক দূরত্ব বজায় রাখার কোনও উপায় ছিল না। যদিও ভারতের দুই ধরনের সমাবেশের কারণে কতটা সংক্রমণ ছড়িয়েছে সেটা আরও পরীক্ষা চালিয়ে দেখতে হবে।
বিশ্বে বর্তমানে কোভিড পরিস্থিতি সম্পর্কে বলতে গিয়ে বিশ্বস্বাস্থ্য সংস্থা জানিয়েছে, চলতি সপ্তাহে করোনা আক্রান্তের সংখ্যা কিছু কমলেও ভারতে এখনও সেই ছবি পরিষ্কার নয়। চলতি সপ্তাহেই ৫.৫ মিলিয়ন নতুন সংক্রমণের ঘটনা ঘটেছে। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯০ হাজার। অপরদিকে দক্ষিণ-পূর্ব এশিয়ায় মোট সংক্রমণের ৯৫% মানুষ সংক্রমিত হচ্ছেন ভারতে এবং ৯৩% মৃত্যুর খবর আসছে ভারত থেকে। চলতি সপ্তাহে ভারতের মৃত্যুর সংখ্যা জানানো হয়েছে ২৬৮২০ অর্থাৎ প্রতি ১ লাখ রোগীর ১.৯ শতাংশ। গড়ে মৃত্যুর ঘটনা বেড়েছে ১৫ শতাংশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার টেকনিক্যাল হেড ডক্টর মারিয়া কারফোব বলেছেন, ভারতে এত দ্রুত সংক্রমণ ছড়ানোর কারণ অনুসন্ধান করতে আরও সমীক্ষা চালানো হবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…