খবর লাইভ : কোভিডে মৃত্যুমিছিল অব্যাহত। শ্মশানে জায়গা নেই। বাধ্য হয়ে নদীতেই ছুঁড়ে ফেলা হচ্ছে মরদেহ। সেই আতঙ্ক কাটতে না কাটতেই এবার গঙ্গার ধারে বালিতে পোঁতা একাধিক দেহ উদ্ধার। উত্তরপ্রদেশের উন্নাও জেলার ঘটনা। অধিকাংশ দেহই গেরুয়া কাপড়ে মোড়া। মরদেহগুলি কোভিড নাকি ‘নন-কোভিড’ আক্রান্তদের, তা নিয়ে অবশ্য কিছু জানায়নি প্রশাসন।
উন্নাওয়ের জেলাশাসক রবীন্দ্র কুমার জানিয়েছেন, কিছু লোক দেহ দাহ না করে নদীর ধারে বালিতে পুঁতে দেয়। এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। অন্য এলাকাতেও দেহের হদিশ মিলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এজন্য ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু করা হয়েছে বলে জানিয়েছেন ওই জেলাশাসক।
চলতি সপ্তাহে উত্তরপ্রদেশের গাজিপুরে গঙ্গায় মরদেহ ভাসতে দেখা যায়। এরপর সেই ঘটনার পুনরাবৃত্তি দেখা যায় বিহার ও মধ্যপ্রদেশেও। এতগুলো অজ্ঞাত পরিচয় দেহ ভাসতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন দেশবাসী। এভাবে দেহ নদীতে ভাসিয়ে দিলে করোনা না ছড়ালেও, ব্যাকটেরিয়া সংক্রমণের আশঙ্কা থেকে যাচ্ছে বলেই মত চিকিৎসকদের।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…