খবর লাইভ : প্যালেস্তানিয় জঙ্গি সংগঠন হামাসের রকেট হামলা ইজরায়েলে। ভয়াবহ ওই হামলায় নিহত ভারতীয় এক মহিলাসহ কমপক্ষে ৩২ জন। মঙ্গলবার রাতে ইজরায়েলের দক্ষিণাঞ্চলে আশকেলন শহরে হামলা চালায় হামাস। গাজা ভূখণ্ড ইজরায়েলি বায়ুসেনার এয়ারস্ট্রাইকের প্রতিশোধ নিতেই এই হামলা বলে জানিয়েছে জঙ্গি সংগঠনটি।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, হামলায় অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে। হামলায় কেরলের ইদুক্কি জেলার এক বাসিন্দার মৃত্যু হয়েছে। কর্মসূত্রে প্রায় সাত বছর আগে সৌম্য সন্তোষ নামে এক ইজরায়েলি বৃদ্ধার দেখাশোনার দায়িত্ব নিয়ে সেখানে গিয়েছিলেন ওই মহিলা। আলজাজিরার সংবাদ অনুযায়ী, মঙ্গলবার রাতভর ইসরাইলের বিভিন্ন স্থান লক্ষ্য করে অন্তত দেড় শতাধিক রকেট নিক্ষেপ করে হামাস জঙ্গিরা।
গত সোমবার থেকে প্যালেস্তানি জঙ্গি ও ইজরায়েলের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ইজরায়েল অধিকৃত গাজা ভূখণ্ড এবং জেরুজালেমের একাংশে হামলা চালায় হামাস। পাল্টা জবাব দেয় ইজরায়েল।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…