খবর লাইভ : করোনার কামড়ে থমথমে গোটা দেশ। ভাইরাসের ছোবলে শয়ে শয়ে মারা যাচ্ছে দিকে দিকে। মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে এবার মৃত্যু আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে। মারা গেলেন ৪৪ জন কর্মী। তাঁদের মধ্যে ২৫ জন অশিক্ষক কর্মী এবং বাকি ১৯ জন অধ্যাপক। এমনই খবর বিশ্ববিদ্যালয় সূত্রে। এর জেরে গভীর দুশ্চিন্তায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. তারিক মনসুর ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চকে একটি চিঠি দিয়ে জানিয়েছে, করোনা ভাইরাসের নতুন ও সাংঘাতিক কোনও ভ্যারিয়েন্টের হামলায় প্রাণ গিয়েছে ৪৪ কর্মীর। চিঠিতে বিষয়টি গুরুত্ব সহকারে গবেষণা করার আবেদন জানিয়েছেন তিনি। উপাচার্য আরও লিখেছেন, আমরা এব্যাপারে সন্দিহান যে করোনা ভাইরাসের ভয়ঙ্কর এই ভ্যারিয়েন্টটি আলিগড়ের সিভিল লাইন অঞ্চলে ছড়িয়ে পড়েছে, বিশেষ করে যেখানে বিশ্ববিদ্যালয়ের বিল্ডিংগুলো রয়েছে।
এই বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সংখ্যা মোটেও কম নয়। ৩০ হাজার পড়ুয়ার মধ্যে ১৬ হাজারই থাকে বিশ্ববিদ্যালয়ের হস্টেলে। বিশ্ববিদ্যালয়ের ১৯টি হস্টেল এক বছর ধরে ফাঁকা। কিছু পড়ুয়া এখনও বিশ্ববিদ্যালয়ে রয়ে গিয়েছেন। কিন্তু দুশ্চিন্তা বাড়াচ্ছে একের পর এক অধ্যাপক এবং অশিক্ষক কর্মীর মৃত্যু।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…