Categories: National

বড়সড় রদবদল, অসমের মুখ্যমন্ত্রী পদে হিমন্ত বিশ্বশর্মাই!

খবর লাইভ : অসমের মুখ্যমন্ত্রী পদের দৌড়ে এগিয়ে রয়েছেন হিমন্ত বিশ্বশর্মা। বর্তমান মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালকে সম্ভবত কেন্দ্রীয় মন্ত্রী করছে বিজেপি। আজ গুয়াহাটির লাইব্রেরী অডিটোরিয়ামে অসমের বিজেপি পরিষদীয় দলের বৈঠক ডাকা হয়েছে। ওই বৈঠক থেকেই বিশ্বশর্মাকে রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে নির্বাচন করার কথা জানানো হতে পারে বলে বিজেপি সূত্রে খবর।

সদ্য সমাপ্ত পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে দলের মুখরক্ষা করেছে অসম। রাজ্যটিতে ফের পাঁচ বছরের জন্য কুর্সিতে ফিরেছে বিজেপি। এমন একটি রাজ্যে মুখ্যমন্ত্রীর মুখ বাছতে গিয়ে বেশ চাপে পড়তে হয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে। মুখ্যমন্ত্রীর কুর্সি নিয়ে হিমন্ত বিশ্বশর্মা ও বিদায়ী মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের মধ্যে যে লড়াই চলছে তা থামাতে বেশ হিমশিম খেতে হয় বিজেপির শীর্ষ নেতৃত্বকে। শনিবার জেপি নাড্ডার বাড়িতে অসমের মুখ্যমন্ত্রীর মুখ বাছতে একটি বৈঠক হয়। শাহ এবং নাড্ডার সঙ্গে আলাদা আলাদা করে বৈঠক করেন বিশ্বশর্মা ও সোনোয়াল।
সূত্রের খবর, আজ বিজেপির পরিষদীয় দলের বৈঠকে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হতে পারে। ওই বৈঠকে পর্যবেক্ষক হিসেবে থাকবেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। উপস্থিত থাকবেন বিজেপির সাধারণ সম্পাদক অরুণ সিং।

অসমের সাধারণ মানুষ অবশ্য স্বচ্ছ ভাবমূর্তির সোনোয়ালকেই ফের মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন। একাধিক জনমত সমীক্ষায় দেখা গেছে বিশ্বশর্মাকে অনেক পিছনে ফেলে দিয়েছেন রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী। জনমত সমীক্ষা অনুযায়ী, সোনোয়ালকে ২৬ শতাংশ মানুষ মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন। অন্যদিকে বিশ্বশর্মাকে মুখ্যমন্ত্রী হিসেবে চাইছেন মাত্র ১১ শতাংশ মানুষ। উল্লেখ্য অসমে ১২৬টি বিধানসভা আসনের মধ্যে ৬০টিতে জিতেছে বিজেপি। অসম গণপরিষদ জিতেছে ৯টি আসন। দলকে দ্বিতীয় বার ক্ষমতায় ফেরানোর কৃতিত্ব দাবি করে মুখ্যমন্ত্রী পদের জন্য দাবি জানিয়ে রেখেছিলেন বিশ্বশর্মা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago