Categories: State

তৃণমূলের সঙ্গে গোপনে যোগাযোগ ১৭ বিধায়কের! দল ভাঙার আশঙ্কায় শঙ্কিত রাজ্য বিজেপি

খবর লাইভ : সময়টা কিছুতেই ভাল যাচ্ছে না বঙ্গ বিজেপির। নীল বাড়ির কুর্সি দখলের যুদ্ধে মুখ থুবড়ে পড়তে হয়েছে। অধরা থেকে গিয়েছে বাংলা দখলের স্বপ্ন। তার মধ্যেই দলের অন্দরে কানাঘুষো শুরু হয়েছে, সদ্য ভোটে নির্বাচিত একাধিক বিধায়ক পা বাড়িয়ে রয়েছেন শাসকদল তৃণমূলের দিকে। ফলে কিছুটা হলেও শঙ্কিত বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব। তাঁদের প্রাথমিক হিসেব বলছে, কমপক্ষে ১৭ জন বিধায়ক যেকোনও মুহুর্তে ডিগবাজি খেতে পারেন। শুধু তাই নয়, সন্দেহের তালিকায় রয়েছেন দুই সাংসদও। তৃণমূলে যাতে ওই বিধায়ক-সাংসদরা না যান, তার জন্য কী পদক্ষেপ নেওয়া হবে, তা ভেবেই পাচ্ছেন না বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ-কৈলাস বিজয়বর্গীয়রা। যদিও শুক্রবার বিজেপি রাজ্য সভাপতি সাংবাদিকদের কাছে দল ভাঙার সম্ভাবনা সপাটে উড়িয়ে দিয়েছেন।
রাজ্য বিজেপি সূত্রে জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেস থেকে যাঁরা রাজনৈতিক ডিগবাজি খেয়ে বিজেপিতে এসেছিলেন, তাঁদের মধ্যে অনেকেই বিজেপির শীর্ষ নেতৃত্বের কাজকর্মে খুশি নন। পুরো ভোট পর্বে যেভাবে দল বদলে রাজীব বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীকে নিয়ে অমিত শাহ ও জেপি নাড্ডারা মাতামাতি করেছেন তা অনেকেই হজম করতে পারেননি। তাছাড়া অনেকেই ভেবেছিলেন রাজ্যে ক্ষমতায় আসছে বিজেপি। ফলে ক্ষমতার কাছাকাছি থাকার জন্য অনেকেই মুখ বুজে থেকেছিলেন। কিন্তু বিধানসভা ভোটে পদ্ম শিবির ধরাশায়ী হতেই আগামী পাঁচ বছর নিজেদের রাজনৈতিক জীবন সুনিশ্চিত এবং সুরক্ষিত রাখতে ফের রাজনৈতিক ডিগবাজি খাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়েছেন অনেক বিধায়কই।
সূত্রের খবর, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, মালদা, কোচবিহার, আলিপুরদুয়ার ও নদিয়ার বেশ কয়েকজন বিজেপি বিধায়ক ইতিমধ্যেই শাসকদলের শীর্ষ নেতৃত্বকে দলে যোগ দিতে চেয়ে বিশেষ বার্তা পাঠিয়েছেন। ভোটের ফলাফল প্রকাশের দিন বিজেপির এক শীর্ষ নেতা প্রথমে শাসকদলের সর্বোচ্চ নেতৃত্বের কাছে বিশেষ বার্তা পাঠিয়েছিলেন। ওই বার্তা পাওয়ার পরেই সোমবার খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেছিলেন, যাঁরা ফিরতে চায়, ফিরুক না। কে আটকাচ্ছে?
দলের বিধায়কদের একাংশকে যে ধরে রাখা যাবে না, তা বুঝে গিয়েছেন বঙ্গ বিজেপির শীর্ষ নেতারা। কারা কারা সম্ভাব্য দলত্যাগী তার একটা তালিকাও তৈরি করেছেন তাঁরা। সূত্রের খবর, ওই বিধায়কদের গতিবিধির উপরে বিশেষ নজর রাখাও হয়েছে। রাজ্য বিজেপির এক শীর্ষ নেতার কথায়, ‘একে বলে ভাগ্যচক্র। এক সময়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বেগে ছিলেন, ভোটের পরে তাঁর দলের বিধায়করা দল ভেঙে বিজেপিতে নাম লেখাতে পারেন ভেবে। আর আজ আমাদের বিধায়কদের ধরে রাখার জন্য উদ্বেগের নিশি কাটাতে হচ্ছে।’
বিজেপিতে ভাঙনের জল্পনায় শুক্রবার ইন্ধন জুগিয়েছে বেশ কয়েকটি ঘটনা। প্রথমত বিধায়ক হিসেবে শপথ নিতে এসে বিজেপি বিধায়কদের জন্য নির্দিষ্ট ঘরে না গিয়ে তৃণমূলের পরিষদীয় দলের ঘরে হাজির হয়েছিলেন তৃণমূলের প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়। এমনকি শপথ নেওয়ার পরে বিধানসভা ভবন থেকে বেরিয়ে যাওয়ার সময়ে তিনি নিজেই যেচে সাংবাদিকদের জানান, তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির সঙ্গে কথা হয়েছে। বিজেপি বিধায়কদের নিয়ে দলের রাজ্য সভাপতির ডাকা বৈঠকেও যোগ দেননি তিনি। বিধায়ক হিসেবে শপথ নিতে আসেননি দিনহাটার বিধায়ক নিশীথ প্রামাণিক, শান্তিপুরের বিধায়ক জগন্নাথ সরকার ও বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। যা নিয়েও জোর জল্পনা ছড়িয়েছে। যদিও দিলীপের দাবি, নিজেদের বিধানসভা এলাকায় আক্রান্ত দলীয় কর্মীদের পাশে থাকতেই ওই তিন বিধায়ক এদিন শপথ নেওয়ার জন্য আসতে পারেননি। এর পিছনে অন্য কোনও কারণ নেই।
রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, দলের সঙ্গে দীর্ঘদিন ধরে যাঁদের যোগাযোগ অর্থাৎ আদি নেতা ও সঙ্ঘের মতাদর্শে বিশ্বাসী, তাঁদের বাদে বাকিদের ধরে রাখাটা বিজেপি নেতৃত্বের কাছে বড় চ্যালেঞ্জ। যে রাজনৈতিক টোপ গিলে বিজেপিতে সামিল হয়েছিলেন তৃণমূলিরা, সেই একই রাজনৈতিক টোপ গিলে ফের বিজেপি থেকে শাসকদলে পা বাড়াতে পারেন তাঁরা। সঙ্গে বেশ কিছু পুরনো বিজেপি নেতাদেরও টেনে আনতে পারেন। শেষ পর্যন্ত বিজেপিতে কতটা ভাঙন ধরে, কতজন বিধায়ক দল ছেড়ে যান এবং কবে যান, তার দিকেও নজর রাজ্যের রাজনৈতিক মহলের।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago