খবর লাইভ : ভোটের ফল প্রকাশিত হয়েছে ৪ দিন হল। তারপরও হিংসা থামার নাম গন্ধ নেই।
এদিন তৃণমূল নেতা ও দিনহাটার প্রাক্তন বিধায়ক উদয়ন গুহের উপর হামলার অভিযোগ উঠেছে। ওই হামলায় হাত ভেঙেছে তৃণমূল নেতা উদয়নের। হামলার চোটে মাথা ফেটেছে তাঁর নিরাপত্তারক্ষীর। দু’জনেই দিনহাটা মহাকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে খবর।
এই হামলার নেপথ্যে কারা জড়িত সেই বিষয়ে মুখ খোলেননি তৃণমূল নেতা। যদিও অভিযোগের তির দিনহাটার নবনির্বাচিত বিধায়ক নিশীথ প্রামাণিকে দিকে। অভিযোগ, তাঁর ইন্ধনেই এই হামলা চালিয়েছে বিজেপি আশ্রিত দুস্কৃতিরা।
ঠিক কী হয়েছিল এদিন? দলীয় কাজে আজ সকালে দিনহাটা বয়েজ ক্লাবের সামনে গিয়েছিলেন ওই তৃণমূল নেতা। সেখানেই আচমকা উদয়নের ওপর হামলা চালানো হয়। ভোটের সময় থেকেই উত্তপ্ত কোচবিহার। নবান্নে এদিন উদয়নের ওপর হামলা নিয়ে মুখ খুলেছেন মমতা। তাঁরও নিশানায় গেরুয়া শিবির।
উল্লেখ্য দিনহাটায় বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের কাছে মাত্র ৫৭ ভোটে হেরেছেন উদয়ন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…