খবর লাইভ : করোনার ছোবলে প্রাণ গেছে বাবার। আগুন ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছিল মৃত বাবার নিথর দেহটা। যা দেখে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারলেন না মেয়ে। ছুটে গিয়ে ঝাঁপিয়ে পড়লেন চিতার আগুনে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রাজস্থানের বার্মার জেলায়। ৩৪ বছর বয়সী ওই মহিলার ৩৪ শতাংশই পুড়ে গেছে বলে খবর হাসপাতাল সূত্রে।
সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, করোনায় আক্রান্ত হয়ে মঙ্গলবার মারা যান ৭৩ বছরের দামোদরদাস শরদা। অন্ত্যেষ্টি চলাকালীনই চিতার আগুনে ঝাঁপ দেন ছোট মেয়ে চন্দ্রা শরদা। দ্রুত আগুন থেকে তাঁকে বার করেন উপস্থিত কয়েকজন। সময় নষ্ট না করে তাঁকে নিয়ে যাওয়া হয় যোধপুরের একটি সরকারি হাসপাতালে।
পুলিশ অফিসার প্রেম প্রকাশ জানান, দামোদর দাসের স্ত্রী বেশ কিছুদিন আগেই মারা যান। বাবার শেষকৃত্যে যাওয়ার জেদ করেছিল ছোট মেয়েটি। শেষ পর্যন্ত তাঁকে শ্মশানে নিয়ে আসা হয়। এরপর চিতা জ্বলে উঠলে কিছু পরেই অকস্মাৎ তিনি ছুটে গিয়ে লাফ দেন তার মধ্যে। যদিও ভাগ্যজোরে দ্রুতই তাঁকে উদ্ধার করা সম্ভব হয়। কিন্তু ততক্ষণে তাঁর দেহের ৩৪ শতাংশই পুড়ে যায়। একদিকে একজনকে চিরদিনের মতো হারানো, অন্যদিকে মর্মান্তিক এই দুর্ঘটনা। যার জেরে শোকাহত ওই পরিবারের বাকি সদস্যরা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…