Categories: International

একইসঙ্গে ৯ শিশুর জন্ম!

খবর লাইভ : করোনার দাপটে সারা বিশ্বে একদিকে যখন মৃত্যুমিছিল চলছে ঠিক তখনই একসঙ্গে ৯টি নতুন প্রাণকে পৃথিবীর আলো দেখালেন এক মহিলা। কিছু সময়ের তফাতে ৯টি সদ্যজাতের জন্মে চিকিৎসকরাও অবাক হয়ে গিয়েছেন। পশ্চিম আফ্রিকার দেশ মালিতে ২৫ বছরের হালিমা সিসের খবর এখন সারা বিশ্বে প্রচারিত হচ্ছে। তবে ৯টির মধ্যে দুই শিশুর অস্তিত্ব আগে থেকে বুঝতে পারেননি চিকিৎসকরা। মঙ্গলবার মরক্কোতে তিনি সিজারের মাধ্যমে পাঁচ কন্যা ও চার ছেলে সন্তানের জন্ম দেন। জানা যায়, গর্ভাবস্থাতেই আলাচনায় চলে আসেন মালির হালিমা। দেশটির নেতারাও বিষয়টি গুরুত্ব সহকারে দেখেন। গত মার্চে মালির চিকিৎসকরা হালিমার বিশেষ যত্নের প্রয়োজনের কথা জানালে দেশটির নেতা বাহ এনদাও তাকে মরক্কো পাঠানোর নির্দেশ দেন। মালির স্বাস্থ্যমন্ত্রী ফান্টা সিবাই বলেন, ‘এখন পর্যন্ত মা ও নবজাতকরা সুস্থ আছে। চিকিৎসকের সঙ্গে সবসময় যোগাযোগ রাখছি। কয়েক সপ্তাহের মধ্যেই তাদের দেশে ফিরিয়ে আনা হবে।’

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago