খবর লাইভ : গত একমাস ধরে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরও ফলাফল নিয়ে শেষ পর্যন্ত বিতর্ক জিইয়ে রেখেছে নন্দীগ্রাম। শুভেন্দু না মমতা, কে নন্দীগ্রাম আসনের আসল দাবিদার তা স্পষ্ট হতে বেশ কিছুটা সময় কেটে যায়। শেষ পর্যন্ত জানা যায় ওই আসনে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।
মানুষের রায় মেনে নিলেও, আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল। যদিও ওই কেন্দ্রে পুনর্গণনার হবে না বলেও জানিয়ে দিয়েছেন রিটার্নিং অফিসার।
নন্দীগ্রাম কেন্দ্রর ফলাফল নিয়ে যখন তীব্র টানাপোড়েন শুরু হয়েছে, তখন পাল্টা চাপ তৈরি করা হয় তৃণমূল শিবির থেকে। শেষ পর্যন্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব জানিয়ে দেন, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন স্থানীয় রিটার্নিং অফিসার। আর কিছুক্ষণের মধ্যে কমিশনের পক্ষ থেকে হলদিয়ায় গণনা কেন্দ্রে উপস্থিত সকলের সামনে মাইকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করে দেওয়া হয়। সেই ফলাফল অনুযায়ী বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় কে ১,৭৩৬ ভোটে হারিয়ে জয়ী হয়েছেন। এরপরই কলকাতায় ফিরহাদ হাকিমের নেতৃত্বে তৃণমূলের একটি প্রতিনিধিদল কমিশনের দফতরে গিয়ে পুনঃ নির্বাচনের দাবিতে চিঠি জমা দেয়।
রিটার্নিং অফিসারের কাছে পোস্টাল ব্যালট পুনর্গণনার দাবি করেন মমতার নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ান। রিটার্নিং অফিসার জানান, পোস্টাল ব্যালট ২৪৮৬। পুনর্গননা হলে তার প্রভাব পড়বে না। অন্যান্য রাউন্ডে গননা সম্ভব নয়। প্রতিটি রাউন্ডের শেষে সই করেছিলেন তৃণমূল এজেন্ট। তখন অসন্তোষের কথা জানান নি। পুনর্গণনা দেওয়া সম্ভব নয়।
সূত্রের খবর, পরাজিত হলেও মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে মমতা বন্দ্যোপাধ্যায় কোন সমস্যা নেই। রাজ্যের যেকোনও একটি আসনে পুনরায় জিতে আসার জন্য ৬ মাস সময় পাবেন তিনি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…