Categories: State

ডবল ইঞ্জিন নয়, ডবল সেঞ্চুরিতেই ভরসা ছিল মমতার

খবর লাইভ : ডবল ইঞ্জিন নয়, ডবল সেঞ্চুরি। একুশের বিপুল জয়কে এভাবেই ব্যাখ্যা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি কেন্দ্রের কাছে ভ্যাকসিন চাইবেন বলেও জানিয়েছেন নেত্রী।
রবিবারই ‘গণদেবতার’ বিপুল জনসর্থন নিয়ে তৃতীয় বারের জন্য বাংলায় ফিরেছে তৃণমূল কংগ্রেস। উত্তর থেকে দক্ষিণ বাংলা রং আজ সবুজ। এই সবুজ ঝড়ের মধ্যেই রবিবার বিনীতভাবে বাংলার মানুষকে এই জয়ের জন্য যাবতীয় কৃতিত্ব উৎসর্গ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেলে কালীঘাটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘বাংলার জয় হয়েছে, বাংলার মানুষের জয় হয়েছে। বাংলা আজকে সারা ভারতবর্ষকে বাঁচিয়ে দিয়েছে।’
রাজনৈতিক মহল মনে করছে, এমন কথা তো তাঁর মুখেই মানায়। কারণ যিনি বিজেপির দুই হেভিওয়েট নেতা মোদি-শাহকে বাংলার ডেইলি প্যাসেঞ্জার বানিয়ে ছেড়েছেন। যাঁর দেওয়া বহিরাগত স্লোগানের কারণে বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছেন কৈলাস বিজয়বর্গীয়, যোগী আদিত্যনাথ সহ একগুচ্ছ বিজেপির কেন্দ্রীয় নেতা-মন্ত্রীকে। তাই কালীঘাটে তৈরি বিশেষ মঞ্চে দাঁড়িয়ে মাইক হাতে মমতার ঘোষণা, ‘খেলায় আমরাই জিতেছি। জয় হয়েছে বাংলার মানুষের। জয় হয়েছে গণতন্ত্রের। বাংলা দেশকে বাঁচিয়েছে। বিজেপির ঘরে আজ ধস নেমেছে।’
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ২০২১ বিধানসভা নির্বাচনে মমতার লক্ষ্যমাত্রা ছিল ২২১ টি আসন। যদিও তার আগেই থামতে হয়েছে মমতাকে। তিনি আত্মবিশ্বাসী আগামীতে এই লক্ষ্য পূরণ করবেন তিনি।
এদিন রাজ্যবাসীকে নতমস্তকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘শেষ কথা বলে মানুষই। ২২১ আসন জিতব বলে দাবি করেছিলাম। মোদি-শাহ বলেছিলেন ডবল ইঞ্জিন সরকার। কিন্তু আমরাই ডবল সেঞ্চুরি করলাম। বিজেপি টাকা ছড়িয়েও কিছু করতে পারল না।’
তারই সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেন মমতা। তিনি বলেন, এখন প্রথম আগ্রাধিকার কোভিড পরিস্থিতির মোকাবিলা করা। এই আবহে কোনও বিজয় মিছিল হবে না বলেও জানান তৃণমূল নেত্রী। বরং পরিস্থিতির উন্নতির পর বিজয় উৎসব হবে বলে জানান তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, কেন্দ্রের কাছে ভ্যাকসিন চাইবেন। তারই সঙ্গে কেন্দ্রের কাছে বিনামূল্যে টিকাকরণের আর্জিও জানাবেন। নাহলে ফের গান্ধিমূর্তির পাদদেশে অহিংস আন্দোলন করবেন বলে হুঁশিয়ারি অগ্নিকন্যার।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago