Categories: State

‘জনতার মমতা’! ফের একবার হ্যাটট্রিকের পথে তৃণমূল

খবর লাইভ : ফলাফলের প্রাথমিক ট্রেন্ড। যাতে পরিষ্কার তৃতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতায় আসছে তৃণমূল। যা দেখে খুশি দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ফলাফলের ট্রেন্ড দেখে  টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন শরদ পাওয়ার ও অখিলেশ যাদব।
বেলা যত গড়াচ্ছে, ততই পরিষ্কার হচ্ছে ছবিটা। সূর্য মধ্যগগনে উঠতেই শুরু বিজয় উল্লাস। ফলাফলের প্রাথমিক ট্রেন্ডে খুশি মমতা। দলের নেতাকর্মীদের দিলেন চাঙ্গা হওয়ার বার্তা। তৃণমূল সূত্রে খবর, কর্মীদের উদ্দেশ্যে নেত্রী জানিয়েছেন, রাজ্যে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়েই ক্ষমতায় ফিরবে তৃণমূল। ভোটকুশলী প্রশান্ত কিশোর আগেই জানিয়েছিলেন, রাজ্যে ২০০ গন্ডি পার করে যাবে তৃণমূল। ফল বেরোতেই দেখা গেল সেই হিসাবই মিলে যেতে চলেছে অক্ষরে অক্ষরে। দুপুর ২টো পর্যন্ত তূণমূল ২০৫টি আসনে এগিয়ে। সেখানে বিজেপি এগিয়ে রয়েছে ৮৪টি আসনে।
অন্যদিকে, যে কেন্দ্রের দিকে সবার নজর, সেই নন্দীগ্রামে অবশ্য এখনও চলছে সাপ লুডোর লড়াই। কখনও এগিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কখনও আবার শুভেন্দু অধিকারী। শেষ হাসি কে হাসেন, তা জানতে আর কিছু সময়ের অপেক্ষা।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

6 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago