খবর লাইভ : কলকাতা বন্দরের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিমকে এবার নোটিশ দিল নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনী ও বিজেপির বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের জেরে এই নোটিশ ধরানো হলো তাঁকে। আগামী ২৪ ঘন্টার মধ্যে জবাব তলব করা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কমিশন।
কী বলেছিলেন রাজ্যের বিদায়ী মন্ত্রী? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ফিরহাদ হাকিমের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে শোনা যায় তিনি কেন্দ্রীয় বাহিনী ও বিজেপির বিরুদ্ধে অশালীন মন্তব্য করছেন। ‘খবর লাইভ’ অবশ্য সেই ভিডিওর সত্যতা যাচাই করে নি। ওই ভিডিওর ফেসবুক লিঙ্ক কমিশনে দিয়ে অভিযোগ জানায় বিজেপি। তারই প্রেক্ষিতে কলকাতা পুরসভার প্রাক্তন মেয়রকে নোটিশ দিল কমিশন।
নির্বাচন কমিশন মনে করছে, অবাধ ও শান্তিপূর্ণভাবে ভোটের লক্ষ্যে আদর্শ আচরণ বিধি যে উল্লেখ আছে, ফিরহাদ হাকিমের মন্তব্যে তা বিঘ্নিত হয়েছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে উত্তর না দিলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে কমিশন। যদিও ওই ভিডিও সম্বন্ধে ফিরহাদ হাকিমের মন্তব্য, চক্রান্ত করে তাঁকে ফাঁসানো হচ্ছে। ওই ভিডিওতে এমন কিছু শব্দ ব্যবহার করা হচ্ছে, যা তিনি বলেননি বলে দাবি ফিরহাদের।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…