Categories: State

রাজ্যে অষ্টম দফার ভোটে বুথ পাহারায় ৬৪১ কোম্পানি আধা সেনা

খবর লাইভ : বৃহস্পতিবার রাজ্যে শেষ দফার ভোট ‘অবাধ’ ও ‘নির্বিঘ্নে’ সম্পন্ন করার জন্য ৬৪১ কোম্পানি আধা সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সবচেয়ে বেশি আধা সেনা মোতায়েন করা হচ্ছে বীরভূমে। ওই জেলার ১১টি বিধানসভা আসনের জন্য ২২৪ কোম্পানি আধা সেনা থাকছে।
আগামিকাল শেষ দফায় রাজ্যের চার জেলায় ৩৫টি বিধানসভা আসনে ভোট নেওয়া হবে। তার মধ্যে রয়েছে মালদার ৬টি, মুর্শিদাবাদের ১১টি, বীরভূমের ১১টি কলকাতার ৭টি আসন। পাশাপাশি গত ১০ এপ্রিল চতুর্থ দফার ভোটে কোচবিহারের শীতলকুচির যে বুথ রক্তাক্ত হয়েছিল সেই ১২৬ নম্বর বুথেও পুনরায় ভোট নেওয়া হবে ওই দিন। অন্তিম দফায় যাতে বড় ধরনের কোনও অশান্তির ঘটনা না ঘটে তার জন্য নিরাপত্তার বজ্র আঁটুনি গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
৩৫ আসনে বুথ পাহারায় মোতায়েন করা হচ্ছে ৬৪১ কোম্পানি আধা সেনা। তার মধ্যে বীরভূমে থাকছে ২২৪ কোম্পানি, মুর্শিদাবাদে ২১২ কোম্পানি, মালদায় ১১০ কোম্পানি এবং কলকাতায় ৯৫ কোম্পানি। তাছাড়া স্ট্রং রুম পাহারা দেওয়ার পাশাপাশি অন্যান্য কাজে আরও ১২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago