খবর লাইভ : রাজ্য সরকার এবং বিরোধীদের লাগাতার চাপ। যার জেরে সিরাম ইনস্টিটিউট ও ভারত বায়োটেক সংস্থাকে টিকার দাম কমানোর অনুরোধ করলো কেন্দ্র।
সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, কেন্দ্রীয় মন্ত্রিসভার সচিব রাজীব গৌবার সঙ্গে এই নিয়ে দুই ভ্যাকসিন নির্মাতা সংস্থার বৈঠক হয়। সূত্রের খবর, দুটি সংস্থাই পরিবর্তিত দামের তালিকা পেশ করবে। ১ মে থেকে ১৮ বছরের ঊর্ধ্বে সবার জন্য টিকাকরণ শুরু হতে চলেছে। এক্ষেত্রে নিয়ম বদলেছে কেন্দ্র। আগে কেন্দ্র সিরাম এবং ভারত বায়োটেক এর থেকে টিকা কিনে বিনামূল্যে রাজ্যগুলোকে পাঠাতো। নতুন নিয়ম অনুযায়ী, সেন্ট্রাল ড্রাগস ল্যাবরেটরির নির্ধারিত মাসিক ডোজের ৫০ শতাংশ নির্মাতা সংস্থা থেকে কিনবে কেন্দ্র। বাকি ৫০% ওই সংস্থা রাজ্য সরকারের কাছে বা খোলাবাজারে বিক্রি করতে পারবে। অতিসম্প্রতি সিরাম জানায়, রাজ্য সরকারকে ভ্যাকসিন কিনতে হবে ৪০০ টাকায় এবং বেসরকারি হাসপাতাল কে ৬০০ টাকায় কিনতে হবে কোভিশিল্ড। আরও একধাপ এগিয়ে ভারত বায়োটেক জানায়, রাজ্যকে ৬০০ টাকা আর বেসরকারি হাসপাতালকে ১২০০ টাকা প্রতি ডোজ হিসেবে কোভ্যাকসিন বিক্রি করবে তারা। যদিও কেন্দ্রীয় সরকার এই দুটি টিকাই পাবে প্রতি ডোজ ১৫০ টাকায়।
এখানেই আপত্তি জানায় বিরোধীরা। আপ এবং কংগ্রেসের বক্তব্য, এই খারাপ সময়ে লাভের হিসাব বন্ধ রাখুক সংস্থা। যদিও কেন্দ্রের পাল্টা যুক্তি, উৎপাদন সংস্থাগুলির কাছ থেকে ৫০% কিনে রাজ্যগুলিকে বিনামূল্যেই দেবে কেন্দ্র। সে ক্ষেত্রে বঞ্চনার কোনও জায়গা নেই। তবে তাতে বিতর্ক থামছে না। অবশেষে ওই দুই উৎপাদন সংস্থার সঙ্গে ভ্যাকসিনের দাম নিয়ে কথা বলে কেন্দ্র।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…