Categories: National

বাড়িতেও মাস্ক ব্যবহারের পরামর্শ কেন্দ্রের

খবর লাইভ : বেলাগাম করোনার সংক্রমণ। সংক্রমনের সেই চেইন ভাঙতে এবার বাড়িতেও মাস্ক পড়ে থাকা জরুরি বলে মনে করছে কেন্দ্র। দেশের করোনা পরিস্থিতি নিয়ে এক বৈঠকে নীতি আয়োগ এর সদস্য (স্বাস্থ্য) বি কে পল জানান, “একান্ত প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না। আপাতত অতিথি বাড়িতে ডাকবেন না। আমি তো বলব এখন বাড়িতেও মাস্ক পড়ে থাকার সময় চলে এসেছে।”
তিনি মনে করেন, পরিবারে কেউ আক্রান্ত হলে বাকিদের অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। ঘরের ভেতরেও যেহেতু সংক্রমণ ছড়াচ্ছে, তাই আক্রান্তকে আইসোলেশনে রাখাটা জরুরি। একটা সময় পর্যন্ত বলা হয়েছিল, কাপড়ের মাস্কই যথেষ্ট। কিন্তু এখন বলা হচ্ছে সুরক্ষা নিশ্চিত করতে এন ৯৫ না হলেও, সার্জিক্যাল মাস্ক এর সঙ্গে কাপড়ের মাস্ক ব্যবহার করার কথা।
কেন্দ্রের যুগ্ম সচিব লব আগরওয়াল এদিন জানান, মাস্ক না পরলে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যাচ্ছে। দূরত্ব বিধিমানা এবং মাস্ক ব্যবহার করলে সংক্রমিত হওয়ার সম্ভাবনা ৩০ শতাংশ কমে যায়। অন্যদিকে এইমসের ডিরেক্টর রণদীপ গুলেরিয়া বলেন, সামান্য উপসর্গ দেখা দিলেই আইসোলেশনে চলে যান। টেস্ট করিয়ে তার রিপোর্ট হাতে পাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন না। আরটিপিসিআর রিপোর্ট নেগেটিভ হলেও চান্স নেবেন না। আর উপসর্গ না থাকলে? সেই পরিস্থিতির কথা মাথায় রেখে বাড়িতেও মাস্ক পড়ার কথা বলছে স্বাস্থ্যমন্ত্রক।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago