Categories: State

গণনা কেন্দ্রের সংখ্যা বাড়ছে রাজ্যে, ভোট গণনায় যুক্ত কর্মীদের পিপিই কিট পরতে হবে না

খবর লাইভ : কথায় বলে, ‘ঢুঁশ খেলেই নাকি হুঁশ ফেরে।’ তবে মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের তীব্র তিরস্কারের পরেও হুঁশ ফিরল না নির্বাচন কমিশনের শীর্ষ আধিকারিকদের। উল্টে কোভিড সংক্রমণ থেকে রক্ষা পেতে আগামী ২ মে ভোট গণনার দিন গণনা কর্মীদের পিপিই কিট পরার সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতিকে নিজেদের ক্ষমতা প্রদর্শনেই এমন সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচন কমিশনের শীর্ষ আধিকারিকরা।
সোমবার বিকালে রাজ্যের ভোট গণনার দিন কোভিড বিধি কীভাবে মেনে গণনার কাজ করা হবে, তা নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) ও সিইও দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন। গননার দিন কী কী সতর্কতা নেওয়া হবে তা নিয়ে বৈঠকে আলোচনা হয়। সূত্রের খবর, গণনা কেন্দ্র জীবাণুমুক্ত করার পাশাপাশি সামাজিক দূরত্ব যাতে বজায় রাখা যায়, সে বিষয়ে বিশেষ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন উপ নির্বাচন কমিশনার। তবে প্রথমে ঠিক হয়েছিল গণনা কর্মীরা পিপিই কিট পরে গণনার কাজে অংশ নেবেন। যদিও এদিন আচমকাই সেই পরিকল্পনা বাতিল করা হয়।
সিইও দফতরের আধিকারিকরা যুক্তি দেখান, রাজ্যের বহু গণনা কেন্দ্র রয়েছে যেখানে ঠিকমতো ফ্যানের ব্যবস্থা করা সম্ভব হয় না। প্রচণ্ড গরমে যদি পিপিই কিট বাধ্যতামূলক করা হয়, তবে সেটা গায়ে দিয়ে গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা কাজ করা এক কথায় অসম্ভব হয়ে পড়বে। অতিরিক্ত ঘাম এবং গরমের জেরে ভোট কর্মীরা অসুস্থ হয়ে পড়তে পারেন এমন আশঙ্কার কথাও জানানো হয়। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় ভোট কর্মীদের পিপিই কিট পরার কোনও প্রয়োজন নেই। তবে কোভিড সংক্রমণের কথা মাথায় রেখে ঠিক হয়েছে গণনা কেন্দ্রের প্রতি কক্ষে মাত্র সাতটি করে টেবিল থাকবে। যার ফলে গণনা কেন্দ্রের সংখ্যা দ্বিগুন করা হচ্ছে। মোট ৭০৫টি গণনা কেন্দ্রে গণনা চলবে।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago