Categories: National

করোনাকে জয় করলেন ১০৪ বছরের বৃদ্ধ

খবর লাইভ : সারাদেশে করোনার দ্বিতীয় ঢেউয়ে চরম সংকটজনক পরিস্থিতি চলছে।আর রাজ্যগুলোতে আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে তেমনি মৃত্যুর সংখ্যাও পাল্লা দিয়ে বাড়ছে।এমনকি বিভিন্ন রাজ্যে দেখা দিয়েছে হাসপাতালে শয্যার অপ্রতুলতা সহ অক্সিজেনের আকাল।আর এই অবস্থায় করোনাকে জয় করে নজির তৈরি করলেন ১০৪ বছরের এক বৃদ্ধ। বয়স ১০৪ তো কি হয়েছে? করোনা হার মেনেছে তাঁর কাছেই।তিনি বরাবর একজন লড়াকু মানুষ, কারণ যৌবনে ব্রিটিশ শাসকের বিরুদ্ধে লড়াই করে দেশের স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছিলেন। উল্লেখ্য, মধ্যপ্রদেশের বেতুলের বাসিন্দা ১০৪ বছরের বিরধিচন্দ ডি গোথি  গত ৫ এপ্রিল করোনা আক্রান্ত হয়েছিলেন। এরপর বাড়িতেই শুরু হয় করোনার চিকিৎসা। কারণ পরিবারের এক সদস্য চিকিৎসক।এই চিকিৎসায় সাড়া দিয়ে রীতিমতো তিনি সুস্থ হয়ে উঠেছেন ।গোথির নাতি শ্রেয়ংশ জানিয়েছেন যে তার দাদু মহাত্মা গান্ধির আদর্শকে অনুসরণ করে চলেন আগাগোড়া। তবে সুস্থ হলেও এখনও দিনে দুই ঘন্টা করে অক্সিজেন নিতে হচ্ছে। কীভাবে করোনাকে জয় করে উঠলেন এই প্রশ্ন করা হলে এই প্রবীণ স্বাধীনতা সংগ্রামী জানান যে “পজিটিভ থাকুন হাসুন ব্যায়াম করুন এবং ভারসাম্য মত ডায়েট করুন” তাহলেই সুস্থ। স্বাধীনতা সংগ্রামের সময় অনেকবার জেল খাটলেও বরাবর নিজের নীতি-আদর্শে অটল থেকেছেন এই লড়াকু যোদ্ধা বলে জানিয়েছেন স্থানীয়রা। অন্যদিকে মধ্যপ্রদেশের শনিবার নতুন করে ১২,৯১৮ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। ১০৪ জনের মৃত্যু হয়েছে। রাজ্যে মোট এক্টিভ কেস ৮৯,৩৬৩ টি।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago