Categories: State

অক্সিজেনের যোগান চালু রাখতে কনসেনট্রেটেড কিনছে কলকাতা পুরসভা

খবর লাইভ ‌: করোনার দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহতা প্রকাশ পাচ্ছে কলকাতায় । আতঙ্কিত সাধারণ মানুষ । তারই মধ্যে আতঙ্ককে আরও দ্বিগুণ করে দিচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে অক্সিজেনের অভাব ৷ দিল্লির অবস্থা সবথেকে খারাপ ৷ কোথাও কয়েক ঘণ্টার অক্সিজেন বাকি । কোথাও আবার আরও কম ৷ যদিও রাজ্যের অবস্থা এখনও পর্যন্ত এতটা খারাপ হয়নি ৷ যাতে দিল্লির মতো সমস্যা এখানেও না হয়, তা নিশ্চিত করতে আগেভাগে তৈরি থাকছে রাজ্য ৷ রাজ্য সরকারের সহযোগিতায় কলকাতা পৌরনিগম কিনতে চলেছে অক্সিজেন কনসেনট্রেটর । শহরের সবক’টি সেফহোমে এই অক্সিজেন কনসেনট্রেটর রাখা হবে ।

প্রাথমিকভাবে একশোটি অক্সিজেন কনসেনট্রেটার কেনার পরিকল্পনা নেওয়া হয়েছে । এক একটি কনসেনট্রেটরের দাম আনুমানিক 45 হাজার টাকা । সেফহোমগুলিতে ব্যবহার করা হবে এই কনসেনট্রেটরগুলি । সেফহোমগুলিতে যে করোনা আক্রান্ত ব্যক্তিরা থাকবেন, তাঁদের শ্বাসকষ্ট দূর করতে এগুলি ব্যবহার করা হবে ।এই যন্ত্রগুলি অক্সিজেন উৎপাদন করে । চাহিদা অনুযায়ী অসুস্থ ব্যক্তিদের অক্সিজেন সরবরাহ করা হবে এই যন্ত্র থেকে । এই যন্ত্র আকারে ছোট হওয়ার ফলে সহজেই যে কোনও জায়গায় রাখা যায় । ইতিমধ্যেই এই যন্ত্র কেনার জন্য টেন্ডার ডেকেছে কলকাতা পৌরনিগম । দ্রুততার সঙ্গে এই যন্ত্র কেনার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার ।
রাজ্যের পুর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, করোনার এই দ্বিতীয় ঢেউতে দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ । প্রতিদিনই বহু মানুষ একসঙ্গে আক্রান্ত হচ্ছে । বাড়ছে অক্সিজেনের চাহিদা ৷ সেই কারণেই রাজ্য সরকার পরিকল্পনা নিয়েছে অক্সিজেন কনসেনট্রেটর কেনার । এই যন্ত্রগুলি ছোট আকারে পোর্টেবল হওয়ার ফলে ব্যবহারের ক্ষেত্রে অনেক সহজ । ইতিমধ্যেই অক্সিজেন কনসেনট্রেটর কেনার জন্য টেন্ডার করা হয়েছে ও বিভিন্ন নির্মাতা সংস্থার সঙ্গে কথা হয়েছে । আগামী সপ্তাহ থেকেই সেফহোমগুলিতে এই অক্সিজেন কনসেনট্রেটর শুরু করা হবে ।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago