Categories: State

সস্ত্রীক করোনার দ্বিতীয় ডোজ নিলেন রাজ্যপাল জগদীপ ধনকর

খবর লাইভ ‌: আজ কলকাতার কমান্ড হাসপাতালে করোনার দ্বিতীয় ভ্যাকসিন নিলেন রাজ্যপাল জাগদীপ ধনকর । একই সঙ্গে করোনার দ্বিতীয় ডোজ নিলেন তাঁর স্ত্রী সুদেষ্ণা ধনকর । প্রথম ডোজের পর ছয় সপ্তাহ পর এ দিন দ্বিতীয় ডোজ নিলেন রাজ্যপাল ও তাঁর স্ত্রী । প্রথম ডোজ নেওয়ার পর তার কোনো রকম অসুবিধা হয়নি বলে জানিয়েছেন রাজ্যপাল ।
করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়ে রাজ্যপাল সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছেন, কোভিডকে রুখতে প্রত্যেকেই যেন করোনার ভ্যাকসিন নেন । বর্তমানে করোনার প্রকোপ যেভাবে বেড়েছে তা মানুষের কাছে একটি নতুন চ্যালেঞ্জ । এই চ্যালেঞ্জ প্রত্যেককে গ্রহণ করতে হবে বলে জানান তিনি । তাই ভ্যাকসিন নেওয়ার খুবই জরুরি । তার পাশাপাশি তিনি জানিয়েছেন, মানুষের মধ্যে ভ্যাকসিনের পজিটিভ দিকটি তুলে ধরতে হবে । নেতিবাচক ভাবনাচিন্তাগুলিকে একেবারে বাদ দিতে হবে । সেই সঙ্গে নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলতে হবে ।
এদিন রাজ্য সরকারের উদ্দেশ্যেও তিনি বার্তা দিয়েছেন । তিনি জানিয়েছেন, রাজ্য সরকারের উচিত এই সময় কেন্দ্রের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করা । এই সময় কোনওরকম ভেদাভেদ না রেখে কেন্দ্রের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করা উচিত । বর্তমানে দেশ তথা রাজ্যজুড়ে যে করোনার ভয়াবহ পরিস্থিতি দেখা দিয়েছে, তাতে মানুষের ভয় পেলে চলবে না  বরং এগিয়ে এসে নিজেদের মোকাবিলা করতে হবে বলে জানিয়েছেন জগদীপ ধনকড় ৷ অক্সিজেনের যে সঙ্কট দেখা দিয়েছে তা নিয়েও তিনি এদিন মুখ খুলেছেন রাজ্যপাল । তিনি জানিয়েছেন, খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হয়ে যাবে ৷

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago