খবর লাইভ : ফের মর্মান্তিক ঘটনা কোভিড হাসপাতালে। নাসিকের পর এবার অগ্নিকাণ্ড মহারাষ্ট্রের ভিরার কোভিড হাসপাতালে। রাত সাড়ে ৩টে নাগাদ আগুন লাগে। আগুনের গ্রাসে প্রাণ হারিয়েছেন ১২ জন। ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
একদিকে করোনা সংক্রমণের লাগামছাড়া পরিসংখ্যানে ল্যাজে গোবরে ঠাকরে সরকার। এরই মধ্যে একের পর এক দুর্ঘটনা কোভিড হাসপাতালে। গভীর রাতে আগুন লাগে হাসপাতালের ইনসটেনসিভ কেয়ার ইউনিটে। তখন অন্তত পক্ষে ১৮ জন রোগী ছিলেন। খবর পেয়ে আগুন নেভানোর কাজে হাত লাগান মিউনিসিপাল কর্পোরেশনের সদস্যরা। ভোর ৫টা ৫০ মিনিট নাগাদ দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে মহারাষ্ট্র সরকার। উদ্ধারকাজ দেখভাল করেন বিধায়ক হিতেন্দ্র ঠাকুর ও ক্ষিতিজ ঠাকুর।
এর আগে কোভিড হাসপাতাল এই ধরনের মর্মান্তিক দুর্ঘটনা ঘটে মহারাষ্ট্রের নাসিকে। অক্সিজেন গ্যাস লিক করে যাওয়ায় মৃত্যু হয় ২৪ জন করোনা আক্রান্তের। ওই ঘটনাতেও উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার মর্মান্তিক ঘটনা মহারাষ্ট্রে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…