খবর লাইভ : ভোটবঙ্গে বেলা শেষে উত্তেজনা হাবড়ায়। বিজেপিকে ভোট না দেওয়ায় হাবড়ায় ভোটারদের ‘মারধর’। অভিযোগের তির কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। ৭ নম্বর বুথের ঘটনা। ঘটনাস্থলে তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক। অন্যদিকে, ৫৪ ও ৫৫ নম্বর বুথ দখলের চেষ্টার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে।
চলছে নবান্ন দখলের লড়াই। আজ ষষ্ঠদফার মোট ৪৩টি আসনে ভোটগ্রহণ। তারমধ্যে রয়েছে উত্তর ২৪ পরগনার ১৭টি আসন। ভোট শুরু হওয়ার কিছুক্ষণ পর থেকেই দফায় দফায় অশান্তির খবর পাওয়া গেছে ভাটপাড়া, বারাকপুরের মতো এলাকা থেকে। অন্যদিকে জগদ্দলে ভোরে বাড়ি থেকে বেড়িয়েছিলেন ৭জন তৃণমূল এজেন্ট।তাঁরা প্রত্যেকেই ‘নিখোঁজ’! ভোর সাড়ে ৫টায় তাঁরা বাড়ি থেকে বেড়িয়েছিলেন। অভিযোগ, তারপর থেকে ৭জনই উধাও। ঘাসফুল প্রার্থী সোমনাথ শ্যামের অভিযোগ, বিজেপির হুমকিতেই এলাকাছাড়া তাঁরা। বিষয়টি তারা জানিয়েছে নির্বাচন কমিশনের কাছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
অন্যদিকে ওই জেলারই আমডাঙার একাধিক এলাকায় ব্যাপক বোমাবাজি হয়। রঙমহলের ৮৩ নম্বর বুথের কাছে ৪৫টি তাজা বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। এলাকার দখল নেয় বিরাট পুলিশ বাহিনী।
গাইঘাটার খাটুরা উচ্চ বিদ্যালয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী বিষয়টি নিয়ে অভিযোগ তুললে তাঁর সঙ্গে তৃণমূল কর্মীদের বচসা বেধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় কেন্দ্রীয় বাহিনী।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…