খবর লাইভ : করোনার ঝড়ে কাহিল গোটা দেশ। দৈনিক সংক্রমণে নিজের রেকর্ড ভাঙলো সংক্রমণ। একদিনে আক্রান্ত হয়েছেন প্রায় ৩ লক্ষ ১৫ হাজার মানুষ। মৃত্যুর সংখ্যাও বেড়েছে উদ্বেগজনক ভাবে।
বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক একটি পরিসংখ্যান দিয়েছে। সেই পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে ৩ লক্ষ ১৪ হাজার ৮৩৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত। বুধবারের থেকে যা প্রায় ১৮ হাজার বেশি। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে, ১ কোটি ৫৯ লক্ষ ৩০ হাজার ৯৬৫ জন। মৃতের সংখ্যা এখনও পর্যন্ত ১ লক্ষ ৮৪ হাজার ৮৮০ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২ হাজার ১০৪ জনের।
সাধারণ মানুষ থেকে হেভিওয়েট, প্রায় সবাইকেই থাবা বসাচ্ছে করোনা। ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়ে বিধানসভা নির্বাচনের তিন প্রার্থীর মৃত্যু হয়েছে। বঙ্গ রাজনীতিতে আরও চওড়া হচ্ছে এই থাবা। বুধবার করোনা আক্রান্ত হয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি, বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। অধীর করোনা আক্রান্ত হলেও ভার্চুয়াল মাধ্যমে প্রচার চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি। প্রদেশ কংগ্রেস সভাপতিকে ‘অধীর দা’ সম্মোধন করে ট্যুইট করে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিকে বুধবার সন্ধ্যায় কোভিড ধরা পড়ে মদন মিত্রের। অক্সিজেন স্যাচুরেশন মাত্রাও কম। রাতে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়।
যাদবপুরের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীর কেন্দ্রে ভোট মিটে গেছে। কিন্তু তিনি বিভিন্ন কেন্দ্রে নির্বাচনী প্রচারে যাচ্ছিলেন। মঙ্গলবার রাতে তাঁকে ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার তার গভীর কোভিড রিপোর্ট পজেটিভ আসে। এছাড়াও সাধন পাণ্ডে সহ একাধিক রাজনৈতিক ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…