খবর লাইভ : দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ে নাস্তানাবুদ সাধারণ মানুষ থেকে বহু তাবড় ব্যক্তিত্ব। এবার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল সীতারাম ইয়েচুরির বড় ছেলে আশিস ইয়েচুরির (৩৪)। বৃহস্পতিবার সকাল ৬টায় গুরুগ্রামের একটি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। ছেলের মৃত্যুর খবর সকালে নিজেই ট্যুইট করে জানিয়েছেন সিপিএমের সাধারণ সম্পাদক। ট্যুইটারে সমবেদনা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ট্যুইটারে ইয়েচুরি লিখেছেন, ‘অত্যন্ত বেদনার সঙ্গে জানাচ্ছি, আমার বড় ছেলেকে হারালাম। করোনায় আক্রান্ত হয়ে সকালে মৃত্যু হয়েছে ওর। যাঁরা আমাদের পাশে ছিলেন তাঁদের ধন্যবাদ। সমস্ত ডাক্তার, নার্স, ফ্রন্টলাইন ওয়ার্কার, স্বাস্থ্যকর্মীদেরও ধন্যবাদ।’
বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন পেশায় সাংবাদিক আশিস ইয়েচুরি। উপসর্গ থাকায় করোনা পরীক্ষা করা হয়। তাতে রিপোর্ট পজেটিভ আসে। প্রথমে তাঁকে গ্রুপ গ্রামের হোলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়। তারপর তাঁকে মেদান্ত হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে সেখানেই মৃত্যু হয় আশিসের।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…