Categories: National

টিকা উৎপাদনকারী সংস্থাগুলিকে উৎপাদন বাড়াতে বললেন প্রধানমন্ত্রী

খবর লাইভ : সোমবার তৃতীয় পর্যায়ের করোনার টিকাকরন অভিযান ১ মে থেকে শুরু করার সিদ্ধান্ত ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। সেই প্রেক্ষিতে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টিকা উৎপাদনকারী সংস্থাগুলির সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, ভারত বায়োটেক, ডক্টর রেড্ডি ল্যাব, জেনেভা বায়ো, জায়ডাস ক্যাডিলা বায়োলজিক্যাল ই প্রমুখ সংস্থার প্রতিনিধিরা। এই বৈঠকে ডিপার্টমেন্ট অব বায়োটেকনোলজি বা ডিবিটির তরফে একটি প্রেজেন্টেশনও দেওয়া হয়। বৈঠকে উপস্থিত সংস্থাগুলির প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ রেখে চলবে ডিবিটি। ১ মে থেকে যেহেতু টিকাকরণ এর পরিধি বাড়ানো হয়েছে তাই পরবর্তী পর্যায়ে পর্যাপ্ত টিকা উপলব্ধ করানোর ব্যাপারে নীলনকশা তৈরীর উপর জোর দেওয়া হয়। এখনও পর্যন্ত ভারতে ড্রাগ রেগুলেটর দুটি টিকাকে  ভারতে ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে। এক সিরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড এবং দ্বিতীয় হল ভারত বায়োটেকের কোভ্যাকসিন। এছাড়াও রাশিয়ার স্পুটনিককে তৃতীয় প্রতিষেধক হিসাবে ব্যবহারের ছাড়পত্র দেওয়া হয়েছে। এই টিকা ভারতে বিপণন করবে ডক্তর রেডি ল্যাবরেটরীজ। তবে বিদেশের আরও তিনটি টিকা ভারতে ব্যবহারের অনুমতি দেওয়া হবে বলে জানা গিয়েছে। এগুলির নির্মাতা হল ফাইজার, মডার্ণ এবং জনসন এন্ড জনসন। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারত বায়োটেক সংস্থা জানিয়েছে, তারা তাদের উৎপাদন বাড়িয়ে বছরে ভ্যাকসিন উৎপাদন করবে ৭০০ মিলিয়ন ডোজ। তাদের উৎপাদন বাড়াতে ভারত বায়োটেক ইন্ডিয়ান ইমিউনোলজির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। তারা ভ্যাকসিন উৎপাদনের জন্য যাবতীয় কেমিক্যাল সাবস্টেন্স সরবরাহ করবে। প্রধানমন্ত্রী এদিন ভার্চুয়াল বৈঠকে সমস্ত টিকা উৎপাদনকারী সংস্থাকে তাদের উৎপাদন বাড়াতে বলেন, যাতে ভারতের প্রত্যেক নাগরিককে টিকা দেওয়া যেতে পারে। উৎপাদন বাড়ানোর কাজ করতে হবে সীমিত সময়ের মধ্যে। এর জন্য সরকার যাবতীয় সাহায্য করবে টিকা উৎপাদনকারী সংস্থাগুলিকে।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago