Categories: State

ভোট গণনার ক্ষেত্রে বিশেষ সতর্কতা নিচ্ছে কমিশন

খবর লাইভ : রাজ্যজুড়ে করোনার বেলাগাম সংক্রমণের বিষয়টি মাথায় রেখে এবার বিধানসভা ভোটের গণনার ক্ষেত্রে বেশ কিছু সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। চলতি বছরে ভোট গণনা কেন্দ্রে ঘরের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতদিন একটি ঘরে ১৪ থেকে ১৫টি টেবিল রাখা হতো। এবার সেখানে প্রতিটি ঘরে সাতটি টেবিল থাকবে। যদি কোনও গণনাকক্ষ বড় হয়, তাহলে সেখানে বাড়তি টেবিল রাখা যেতে পারে। পাশাপাশি একই সঙ্গে পোস্টাল ব্যালট ও ইভিএম গণনা হবে।
মঙ্গলবার রাজ্যের করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে কীভাবে ভোট গণনা করতে হবে সেবিষয়ে জেলাশাসকদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। সূত্রের খবর, ওই ভিডিয়ো কনফারেন্সে যে সব জেলায় ষষ্ঠ, সপ্তম ও অষ্টম দফায় ভোট রয়েছে সেখানে যাতে কোভিড প্রটোকল মেনে চলা হয়, তার জন্য বিশেষ নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে জেলাশাসকদের। পাশাপাশি আগামী ২ মে গণনার দিনেও বেশ কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্রের খবর, জেলাশাসকদের জানিয়ে দেওয়া হয়েছে, গণনা কেন্দ্রে ত্রিস্তরবিশিষ্ট নিরাপত্তা বলয় গড়ে তুলতে হবে। গণনা কেন্দ্রের পরিধির ১০০ মিটার বাইরে কোনও গাড়ি ঢুকবে না। এখানে থাকবে রাজ্য পুলিশ ও একজন ম্যাজিস্ট্রেট। দ্বিতীয় স্তর নিরাপত্তা বলয়ের পাহারায় থাকবে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী। গণনা কক্ষের বাইরে তৃতীয় স্তরে পাহারার দায়িত্বে থাকবে কেন্দ্রীয় বাহিনী।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago