Categories: National

কোভিডে মৃতদের শেষকৃত্যর জন্য প্যাকেজ হায়দরাবাদে

খবর লাইভ : কোভিডে মৃত্যু হয়েছে। পরিস্থিতি যা তাতে অন্তষ্টিতে বিশাল হ্যাপা। সেই হ্যাপা সামাল দিতে হায়দরাবাদে হাজির বেশকিছু সংস্থা। করোনায় যাদের মৃত্যু হয়েছে, তাদের দেহ হাসপাতাল থেকে নেওয়া, শেষকৃত্যের ব্যবস্থা করা, নাপিত পন্ডিতের ব্যবস্থাও করে দিচ্ছে ওইসব সংস্থা। এর জন্য খরচ হচ্ছে ৩০ থেকে ৩৫ হাজার টাকা।
এর জন্য খোলা হয়েছে কাস্টমার কেয়ার পর্যন্ত। সেখানে বুকিং করতে হবে দেহ সৎকারের জন্য। সেখানেই প্রতিনিধি জানিয়ে দেবেন কখন কীভাবে শেষকৃত্য হবে এবং শেষকৃত্যের জন্য খরচ কত পড়বে। বেঙ্গালুরুর একটি সংস্থা শাখা অফিসও খুলে ফেলেছে। চেন্নাই, দিল্লি, জয়পুর এর মত শহরে ওই সংস্থার শাখা অফিস। সংস্থার সিটি ম্যানেজার সম্পথ বাঙ্গারাম জানান, “আমরা আপনার বই শেষকৃত্যের সব কাজ করে দেব। হাসপাতাল থেকে মৃতদেহ সংগ্রহ, শববাহী যান জোগাড়, হায়দরাবাদের শ্মশান বুকিং থেকে শুরু করে নাপিত কিংবা পন্ডিত জোগাড় সব আমরাই করব। এমনকি শেষ যাত্রায় যাবতীয় জিনিসপত্রের যোগান আমরাই দেব।”
ই-কমার্স সাইটের মতো বেশ কিছু সংস্থা কাস্টমার কেয়ার নম্বর চালু করেছে। সেই নম্বরে ফোন করলেই তার নাম ঠিকানা জেনে নিচ্ছেন সংস্থার সিটি কো-অর্ডিনেটর। তখনই মৃতের পরিবার জানতে পারবেন কখন, কোথায় শেষকৃত্য সম্পন্ন হবে। এর জন্য প্রয়োজনীয় টাকা সংস্থার অ্যাকাউন্টে জমা দিতে হচ্ছে মৃতের পরিজনকে। কোন কোন সংস্থা আবার শেষকৃত্যের জন্য গোল্ড ও বেসিক প্যাকেজও রেখেছে। এই সংস্থাগুলোতে প্রতিদিন গড়ে ছয় থেকে দশটা ফোন আসছে শেষকৃত্যের জন্য। হায়দরাবাদের বেশকিছু পন্ডিত কোভিডে মৃতের শেষকৃত্যের জন্য প্যাকেজ চালু করেছেন।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago