Categories: State

শেষ দুই দফার ভোট একসঙ্গে করার দাবি নিয়ে কমিশনে তৃণমূল

খবর লাইভ : সপ্তম ও অষ্টম দফার ভোট একসঙ্গে করার জন্য নির্বাচন কমিশনে স্মারকলিপি তৃণমূলের । এর আগেও একাধিকবার তৃণমূলের তরফে এই দাবি তোলা হয়েছিল । কমিশনের তরফে সর্বদল বৈঠকও ডাকা হয়েছিল । কিন্তু সেই বৈঠক থেকে তিন দফার ভোট সংযুক্তিকরণ নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি । এই পরিস্থিতিতে আজ ফের একবার কমিশনের কাছে স্মারকলিপি পাঠাল তৃণমূল ।
তৃণমূলের তরফে সুখেন্দুশেখর রায়, প্রতিমা মণ্ডল, ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, পূর্ণেন্দু বসুরা আজ কমিশনের কাছে স্মারকলিপি জমা দেন । ২৬ ফেব্রুয়ারি নির্বাচনের দিন ঘোষণা হয়েছিল । তারপর থেকে ৫২ দিন কেটে গিয়েছে । রোজই প্রচার চলেছে । এই পরিস্থিতিতে এখন যদি বাকি দফাগুলিকে সংযুক্ত করা হয়, তাহলে কোনও ক্ষতি হবে না ৷ স্মারকলিপিতে এমনটাই জানানো হয়েছে তৃণমূলের তরফে ৷ পাশাপাশি, যে হারে করোনার সংক্রমণ নতুন করে মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে, তাতে আরও ১০ দিন ধরে ভোটগ্রহণ প্রক্রিয়া চালিয়ে যাওয়াটা ঠিক হবে না বলেই মনে করছে রাজ্যের শাসক দল ৷ আর সেই কারণেই শেষ তিন দফার ভোট একদিনে করানোর জন্য ফের একবার আবেদন করা হয়েছে ৷
একদিকে জীবন ও জনস্বাস্থ্যের অধিকার আর অন্যদিকে নির্বাচনের অধিকার ৷ দু’টিই সমানভাবে গুরুত্বপূর্ণ ৷ এখন কোনটিকে বেশি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে সেটি নির্ধারণ করার অধিকার সংবিধান নির্বাচন কমিশনকে দিয়েছে৷ এই কথাও উল্লেখ করা হয়েছে স্মারকলিপিতে ৷
উল্লেখ্য, আগামী ২৬ ও ২৯ এপ্রিল হবে রাজ্যের সপ্তম ও অষ্টম দফার ভোট। কিন্তু বর্তমানে গোটা দেশের সঙ্গে এরাজ্যেও যেভাবে করোনা সংক্রমণ বেড়েছে তাতে নির্বাচন প্রক্রিয়া দীর্ঘ করার বিপক্ষে তৃণমূল। সে জন্যই শেষ দু’দফার ভোট একসঙ্গে করার পক্ষে ঘাসফুল শিবির। সাংসদ প্রতিমা বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসভায় বক্তৃতা দেওয়ার সময় কমিয়ে দিয়েছেন। তৃণমূলের সভার সংখ্যাও কমানো হয়েছে। আমরা এই মহামারীর সময় বাকি দফাগুলির ভোট একসঙ্গে করার দাবি জানিয়েছি কমিশনের কাছে। কমিশন এব্যাপারে আশ্বস্ত করেছে।’
করোনা পরিস্থিতিতে সপ্তম ও অষ্টম দফার ভোট এক দিনে করার সপক্ষে কমিশনের কাছে বেশ কয়েকটি যুক্তি দিয়েছে তৃণমূল।

এক, এই পরিস্থিতিতে ভোট দু’দফায় হলে রাজনৈতিক দলগুলোর সভা, মিছিলের সংখ্যা বাড়বে। ফলে সেখান থেকে সংক্রমণ বাড়ার আশঙ্কা রয়েছে।

দুই, ভোট পরিচালনার কাজে যুক্ত ব্যক্তিরাও সংক্রমিত হতে পারেন।

তিন, কলকাতা হাইকোর্টও কোভিড নিয়ে কমিশনকে সতর্ক করেছিল। কোর্টের পর্যবেক্ষণ মেনে চলার জন্য শেষ দু’দফার ভোট এক দিনে করা হোক।

তবে তৃণমূলের তরফ থেকে এই সব দাবি উঠলেও বিজেপি আগে থেকেই এর বিরোধিতা করে আসছে। তারা চাইছে, কমিশনের সূচি মতোই নির্বাচন হোক।

অন্য দিকে, রাজ্যের নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে খবর, তৃণমূল আবেদন করলেও এখনই তা হয়তো সম্ভব নয়। কারণ বাকি দু’দফায় সুষ্ঠু ভোটের জন্য ফের আলাদা পরিকল্পনা গ্রহণ করতে হবে কমিশনকে। অল্প সময়ের মধ্যে তা কার্যকর করা সম্ভব নয় বলেই জানা গিয়েছে। আবার বিজেপি-সহ কয়েকটি রাজনৈতিক দলের তাতে সায় নেই। ফলে বাকি দু’দফার ভোট এক দিনে হওয়ার সম্ভাবনা নেই বলা যায়।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

6 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago