Categories: National

রমজানে অনন্য নজির! করোনা রোগীদের প্রাণ বাঁচাতে মসজিদে তৈরি হল কোভিড সেন্টার

খবর লাইভ : দেশে প্রাণঘাতী করোনার প্রকোপ। অভিযোগ, এই পরিস্থিতিতে না পাওয়া যাচ্ছে হাসপাতালের বেড, আর না মিলছে অক্সিজেন। এবার করোনা রোগীদের প্রাণ বাঁচাতে মসজিদে তৈরি করা হল কোভিড সেন্টার। রাতারাতি সেখানে তৈরি করা হয়েছে ৩০ শয্যার কোভিড বেড।
করোনার জেরে মহারাষ্ট্র, গুজরাতসহ অনেক রাজ্যের অবস্থা গুরুতর। গুজরাতে দৈনিক সাত হাজারেরও বেশি সংক্রমিত হচ্ছে। পরিস্থিতি এমন হয়েছে যে হাসপাতালগুলোতে রোগীদের বেডের অভাব দেখা দিয়েছে। এই কঠিন সময়ে করোনা এগিয়ে এলো ভদোদরার মুসলিম সম্প্রদায়। জাহাঙ্গীরপুরা মসজিদকে কোভিড সেন্টারে রূপান্তর করা হয়েছে। জাহাঙ্গীরপুরা মসজিদের পরিচালক ইরফান শেখ বলেন, মসজিদে মানুষের জীবন বাঁচানোর চেয়ে উত্তম ইবাদত আর কিছু হতে পারে না। তবে হাসপাতালে বেড কিংবা অক্সিজেনের অভিযোগ মানতে নারাজ বিজেপি। রাজ্য সরকারের দাবি, আসলে এই পরিস্থিতিতে রোগীদের ভর্তির জন্য নির্দিষ্ট প্রোটোকল মানতে হচ্ছে। আর তাতেই দেরি হচ্ছে রোগীদের ভর্তি নেওয়ার ক্ষেত্রে।
জাহাঙ্গীরপুরা মসজিদের পরিচালক ইরফান শেখ বলেন, ‘এটি সঙ্কটের সময়। এই কঠিন পরিস্থিতি মোকাবেলায় সরকারকে ঘিরে ধরার পরিবর্তে সবাইকে সাহায্যের জন্য এগিয়ে আসা উচিত। করোনার কারণে মসজিদে নামাজ পড়া হচ্ছে না। অন্যদিকে, করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধির কারণে হাসপাতালে বেডের ঘাটতি দেখা দিয়েছে। সেজন্য আমরা এই মসজিদকে কোভিড সেন্টারে রূপান্তর করেছি। আমি মনে করি যে মানবতার চেয়ে বড় কোনও ধর্ম নেই এবং সকলকে একসঙ্গে এই সঙ্কট মোকাবেলা করতে হবে। সরকারের সমালোচনা করার চেয়ে মানুষের জীবন রক্ষায় সহায়তা করা আরও ভাল। এটি আল্লাহর ইবাদত, এরচেয়ে উত্তম আর কোনও ইবাদত হতে পারে না।’
জাহাঙ্গীরপুরা মসজিদ ছাড়াও দারুল উলুমে ১২০টি বেডের ব্যবস্থা করা হয়েছে। প্রতিষ্ঠানের পরিচালকরা প্রশাসনের সঙ্গে ওই ব্যবস্থা করেছেন। দেশের অন্যান্য অঞ্চল থেকেও এই জাতীয় খবর আসছে, যেখানে ধর্মীয় স্থানগুলো কোভিড কেন্দ্রে রূপান্তর করে মানুষের জীবন বাঁচানোর চেষ্টা চলছে।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

6 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago