Categories: National

মহাবিপদ দেশে! একদিনেই আক্রান্ত ২,৭৩,৮১০!

খবর লাইভ : করোনার থাবা চওড়া হচ্ছে মারাত্মকভাবে। দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭৩ হাজার ৮১০জন। এটিই এখনও অবধি সর্বকালের সর্বোচ্চ দৈনিক সংক্রমণের সংখ্যা। একইসঙ্গে বেড়েছে মৃত্যুর হারও। একদিনেই মৃত্যু হয়েছে ১৬১৯ জনের। এই অবস্থায় লকডাউনের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি ও রাজস্থান।
ভোট শুরু হওয়ার পর থেকেই সংবাদমাধ্যমের সমস্ত ফোকাস ছিল রাজনৈতিক সভাতে। কোথাও যেন চাপা পড়ে গিয়েছিল করোনা পরিস্থিতি। ফের একবার নির্বাচনকে টেক্কা দিয়ে ক্যামেরার ঝলকানি কেড়ে নিল কোভিড অতিমারী। কারণ দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭৩ হাজার ৮১০জন। এটিই এখনও অবধি সর্বকালের সর্বোচ্চ দৈনিক সংক্রমণের সংখ্যা। সংক্রমণে রাশ কীভাবে টানা যায় তা নিয়ে আজ আলোচনায় বসেন প্রধানমন্ত্রী।
সংক্রমণে পিছিয়ে নেয় পশ্চিমবঙ্গও। মুখ্যমন্ত্রী অবশ্য রাজ্যে করোনা গ্রাফ বাড়ার জন্য বিজেপিকেই কাঠগড়ায় তুলেছেন। তাঁর অভিযোগ, রাজ্যে বহিরাগতদের নিয়ে প্রচার চালাচ্ছে বিজেপি। তা থেকেই করোনার ফের বাড়বাড়ন্ত রাজ্যে। পরিস্থিতির গুরুত্বের কথা বিবেচনা করে আজ সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেও কেন্দ্রকে দুষেছেন তিনি। মমতা এদিন বলেন, রাজ্যে পর্যাপ্ত ভ্যাকসিন নেই। প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে। কোনও উত্তর মেলেনি। পরিস্থিতির গুরুত্বের কথা বিবেচনা করে আজ ফের নির্বাচনের দফা কমানোর আর্জি জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago