খবর লাইভ : ফের ভারত সফর বাতিল হল ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের। ২৫ এপ্রিল দেশে আসার কথা ছিল তাঁর। কিন্তু করোনা কাঁটায় আটকে গেল তাঁর এবারের সফর। বিবৃতি দিয়ে এমনই জানিয়েছে ব্রিটিশ সরকার।
কী জানানো হয়েছে ওই বিবৃতিতে? তাতে উল্লেখ করা হয়েছে, করোনা পরিস্থিতির জেরে প্রধানমন্ত্রী বরিস জনসন আগামী সপ্তাহে ভারত সফরে যাবেন না। দ্বিপাক্ষিক একাধিক বিষয়ে নরেন্দ্র মোদি ও বরিস জনসন চলতি মাসে কথা বলবেন। দু’দেশের সম্পর্কে স্বচ্ছতা বজায় রাখতে ভার্চুয়াল বৈঠকের আয়োজন করা হবে। যদিও কবে সেই বৈঠক হবে, তা এখনও চূড়ান্ত হয়নি।
এর আগে চলতি বছর প্রজাতন্ত্র দিবসে ভারতে আসার কথা ছিল জনসনের। রাজপথে প্যারেডে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল ব্রিটিশ প্রধানমন্ত্রীর। সেই সময় করোনার বাড়বাড়ন্তে সফর বাতিল হয় তাঁর। এখন পরিস্থিতি আরও খারাপ। ভারতে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। তাই এবারও তাঁর ৩ দিনের ভারত সফর বাতিল হল। ব্রিটেনের প্রধান বিরোধী দল লেবার পার্টির পাশাপাশি ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির একাংশও অতিমারী পরিস্থিতিতে বরিসের ভারত সফর নিয়ে আপত্তি তোলেন। উল্লেখ্য, এই সফরে দু দেশের বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, স্বাস্থ্য ও জলবায়ু সংক্রান্ত একাধিক বিষয়ে আলোচনা হওয়ার কথা ছিল নরেন্দ্র মোদি ও বরিস জনসনের।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…