খবর লাইভ : বিজেপির এক বুথ কর্মীর রহস্য মৃত্যু। যার জেরে উত্তপ্ত নদিয়ার চাকদহ। মৃতের নাম দিলীপ কীর্তনীয়া। শনিবার তিনি চাকদহ বিধানসভার ২১২ নম্বর বুথের নজরদারিতে ছিলেন। রবিবার রাত ১১টা নাগাদ কয়েকজন যুবক তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় বলে পরিবার সূত্রে খবর। তারপর আর বাড়ি ফেরেননি। এরপর বাড়ির পিছন দিকের একটি বাগান থেকে উদ্ধার হয় তাঁর রক্তাক্ত দেহ। পিটিয়ে খুন করা হয়েছে বলে দাবি পরিবারের। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
বিজেপি স্থানীয় মন্ডল কমিটির সদস্য প্রীতম বিশ্বাস জানিয়েছেন, দিলীপ আমাদের দলের সক্রিয় কর্মী ছিলেন। গত লোকসভা ভোটেও ওকে টার্গেট করে মারধর করেছিল তৃণমূল। বিজেপির চাকদহের প্রার্থী বঙ্কিম ঘোষ এর অভিযোগ, ‘শনিবার ভোটারদের বুথের পাঠানো নিয়ে স্থানীয় যুব তৃণমূল নেতা দুলাল মণ্ডলের সঙ্গে তার বচসা হয়। তারাই ভোটের দিন দিলীপকে খুনের হুমকি দেয়। পুলিশ দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেফতার করুক।’
যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন চাকদহ বিধানসভার তৃণমূল প্রার্থী শুভঙ্কর সিং। তিনি বলেন, ‘এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। মনে হচ্ছে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এমন ঘটনা ঘটেছে। পুলিশি তদন্তে আসল কারণ উঠে আসবে বলে আমাদের বিশ্বাস।’ ঘটনার পর থেকে অবশ্য বাড়িছাড়া অভিযুক্ত যুব তৃণমূল নেতা দুলাল মণ্ডল।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…